Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলকাতায় আবারও শুট আউট, গুরুতর জখম বাঁশদ্রোণীর প্রোমোটার

কি কারণে গুলি হঠাৎ গুলি করা হল ওই প্রোমোটারকে? পুলিশের অনুমান এই আততায়ী হামলার পিছনে রয়েছে ত্রিকোণ প্রেমের গল্প।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার রাতে ফের শুটআউটের ঘটনা ঘটল কলকাতার বুকে। এবার  বাঁশদ্রোণীর এক প্রোমোটারকে লক্ষ করে চালানো হল গুলি। এই ঘটনায় সাধন বণিক নামের ওই প্রোমোটার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তিনি বাঁশদ্রোণীর বাসিন্দা বলে জানা গিয়েছে। আপাতত তিনি বাঁশদ্রোণীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৯ টার দিকে হঠাৎই বাঁশদ্রোণীর সোনালি পার্ক এলাকায় ওই প্রোমোটারকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, সোনালি পার্ক এলাকাতেই বাড়ি ওই প্রোমোটারের। তিনি নিজের বাড়ির সামনেই গুলি বিদ্ধ হন। এরপরেই গুলির আওয়াজে পাড়া প্রতিবেশীরা ছুটে এলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন ওই প্রোমোটার। এরপরই তাঁরাই আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

কি কারণে গুলি হঠাৎ গুলি করা হল ওই প্রোমোটারকে? পুলিশের অনুমান এই আততায়ী হামলার পিছনে রয়েছে ত্রিকোণ প্রেমের গল্প। এলাকাবাসীরা জানিয়েছেন, সম্প্রতি ওই প্রোমোটারের স্ত্রী স্থানীয় এক দুষ্কৃতী নন্টির ডানহাত জনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এমনকি আহত ওই ব্যক্তির স্ত্রী এবং সন্তান বর্তমানে জনির সঙ্গেই বসবাস করছেন বলে জানা গিয়েছে। আর তাই পুলিশের সন্দেহ, এই ত্রিকোণ প্রেমের জেরেই সাধন বণিক নামের প্রোমোটারকে খুন করার চেষ্টা করা হয়েছে। 

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?