রাত ১১টার পর খোলা রাখা যাবে না দোকান, নির্দেশ নিউটাউন থানার

নিউটন থানা এলাকার ডিএলএফ ওয়ান –চত্বরে রাত ১১টার পর কোনও দোকান খোলা রাখা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের শহরে অসামাজিক কার্যকলাপ ও দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে এবার নয়া নির্দেশিকা জারি করল নিউটাউন থানা। নিউটন থানা এলাকার ডিএলএফ ওয়ান –চত্বরে রাত ১১টার পর কোনও দোকান খোলা রাখা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পুলিশ। শুধু তাই নয় গ্যাস ছাড়া অন্য কোনও পদ্ধতি ব্যবহার করে করা যাবে না রান্না। রবিবার থেকেই এই নির্দেশ কার্যকর বলে জানিয়েছে পুলিশ।

কিন্তু কেন এমন নির্দেশ পুলিশের? পুলিশ সূত্রে দাবি, নিউটন থানা এলাকার ডিএলএফ ওয়ান -এর সামনে রয়েছে বহু হোটেল এবং খাবারের দোকান। বেশ রাত পর্যন্ত এই সমস্ত হোটেল ও দোকানগুলিতে গ্রাহকের আনাগোনা লেগেই থাকে। গভীর রাত পর্যন্ত এই চত্বরে চলে আড্ডা। রাস্তার উপরে গাড়ি রেখে চলে হুল্লোড়। চলে উদ্দাম গান বাজনা। যার ফলে অসুবিধার মুখে পড়তে হতো স্থানীয়দের। আর এইসব বিষয় নিয়ে স্থানীয়রা বেশ কিছুদিন ধরে নিউটাউন থানায় অভিযোগ জানিয়ে আসছিলেন। অবশেষে সেইসব অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করল পুলিশ।

নিউটন থানার পক্ষ থেকে শনিবার ডিএলএফ ওয়ান চত্বরে মাইকিং করে ঘোষণা করা হয়, ওই চত্বরে রাত ১১টার পর কোনও দোকান খোলা রাখা যাবে না। শুধু তাই নয় গ্যাস বাদে অন্য কোনও কিছু দিয়ে রান্না করার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাজানো যাবে না কোনও লাউডস্পিকার। পাশাপাশি যে গ্রাহকরা দোকানে আসবেন তারা ৩০ মিনিটের বেশি দাঁড়াতে পারবে না সেখানে। এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে নিউটাউন থানার তরফে।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও