এই মুহূর্তে

রাজীবের চ্যালেঞ্জের আশঙ্কায় আগেই সুপ্রিম কোর্টে হাজির শুভেন্দু

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা মামলায় আগেভাগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা শীর্ষ আদালতে যাওয়ার আশঙ্কাতে আগেভাগেই দৌড়লেন শুভেন্দু। শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন। 

রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল হাইকোর্ট। সেই নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যেতে পারতেন রাজীব। তাই আগেই পৌঁছলেন শুভেন্দু। পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আশঙ্কায় কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোট করানোর আর্জি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু।

কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোট করানোর নির্দেশ দেয়। তবে শুভেন্দুর অভিযোগ, সময়সীমা পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। ফলে আদালত অবমাননার মামলা দায়ের করেন শুভেন্দু। এরপরেই রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

ফলে রাজীবকে সশরীরে আদালতে এসে জানাতে হবে কেন আদালতের নির্দেশ অমান্য করেছিলেন তিনি। এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যেতে পারতেন রাজীব। তার আগেই ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। ফলে নির্বাচন কমিশনার রাজীব সিনহা যদি মামলা করেন তবে উভয় পক্ষের বক্তব্যই শুনতে হবে সুপ্রিম কোর্টকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

যতদূর বাংলা ভাষা: দেশ বিদেশের দুই হাজার কবি সাহিত্যিকের মিলন উৎসব

আরজি কর আন্দোলনের প্রধান মুখকে সংগঠন থেকে তাড়াল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ