পার্ক ইনস্টিটিউশনে কী কারণে অসুস্থ হল পড়ুয়ারা? তদন্তে স্বাস্থ্য দফতর ও পুরসভার টিম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর কলকাতার শ্যামবাজারের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলে একসঙ্গে ২৫ জন ছাত্রী অসুস্থ হওয়ার পর ফের আজ আবার ৪ জন অসুস্থের খবর মিলেছে। এই ঘটনায় এবার তৎপর হয়েছে স্বাস্থ্য দফতর ও কলকাতা পুরসভা। কী কারণে একইসঙ্গে এত জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখতেই মঙ্গলবার স্কুলে পৌঁছেছে স্বাস্থ্য দফতর ও পুরসভার বিশেষ দল।

সোমবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রত্যেককে তড়িঘড়ি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ ছাত্রীদের একাধিকজনের জ্বর, পেটে ব্যথা এবং বারবার বমির মতো উপসর্গ দেখা দিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর স্কুলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন স্বাস্থ্য দফতর ও পুরসভার আধিকারিকরা। স্কুলের খাবার, রান্নায় ব্যবহৃত কাঁচামাল এবং পানীয় জলের নমুনা সংগ্রহ করা হচ্ছে। খাবার বা পানীয় জল থেকে কোনও ধরনের বিষক্রিয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রান্নাঘর এবং খাবার সংরক্ষণের ব্যবস্থাও পরীক্ষা করে দেখছেন আধিকারিকরা। একসঙ্গে এত জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ার নেপথ্যে খাবার বা জলই কারণ কি না, নাকি অন্য কোনও সংক্রমণ বা সমস্যা রয়েছে, তা জানতে নমুনাগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট হাতে আসার পরই বিষয়টি আরও স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপো, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল গহনপ্রেমীদের

এদিকে, ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই আরজি কর হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। চিকিৎসাধীন ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বর্তমানে ২৫ জন ছাত্রীই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

গ্যাস শেষ! চিন্তা নেই, ওভেনে বানিয়ে নিন জাফরানি বাটার চিকেন রাইস

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

মাংসের চেনা পদে আসুক নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত মুরগি

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের