‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী । বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে হামিম মণ্ডল নামে জইশ-ই-মহম্মদের এক সন্দেহভাজন সদস্যকে গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচি, গতিবিধি এবং ভিআইপি মুভমেন্ট-সংক্রান্ত কিছু নথি উদ্ধার হয়েছে। এই ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী।

শুক্রবার এক সাক্ষাৎকারে শিশির অধিকারী বলেন, ‘কিছু প্রভাবশালী চক্র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ।’ তাঁর দাবি, ‘কয়লা মাফিয়া, গরু মাফিয়া, বালি চোর ধরা পড়ছে। এদের স্বার্থে ঘা লেগেছে।’ সেই কারণেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিশির অধিকারীর কথায়, মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি আগেভাগেই বিভিন্ন সরকারি দফতরে পৌঁছে যায়। তাঁর কথায়, ‘আপনারা তো জানেন, কত জন ধরা পড়েছে। কত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। যাঁদের স্বার্থে ঘা পড়েছে, তাঁরাই হায়নার মতো তাকিয়ে আছে। চেষ্টা করছে কখন, কী ভাবে মেরে দেওয়া যায়।’ তবে একই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় সংস্থা এবং নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। তাঁর বিশ্বাস, ‘শেষ পর্যন্ত ওরা কেউ কিছু করতে পারবে না।’

আরও পড়ুন: ‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

তবে বাবা হিসেবে উদ্বেগ যে রয়েছেই, তা স্বীকার করেছেন শিশির অধিকারী। ছেলের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হয়। তিনি বলেন, ‘হ্যাঁ, চিন্তা তো হয়ই।’ তাঁর স্পষ্ট কথা, ‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল।’  যদিও হামিদ মণ্ডল গ্রেফতারের পর এখনও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়নি, তবু তিনি নিয়মিত ঘটনার আপডেট পাচ্ছেন বলে জানান।

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট