‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: জইশ-যোগের তদন্তে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার সন্দেহে হামিদ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, তদন্তে শুধু হামিম মণ্ডলই নন আরও কয়েকজনের নাম উঠে এসেছে এবং তাঁরা নিরাপত্তা সংস্থার নজরদারিতে রয়েছেন। তিনি বলেন, ‘শুধু আমি নই, তালিকায় রাজ্যের মন্ত্রী উমেশ রাইয়ের নামও রয়েছে।’ তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।

শুক্রবার বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে গ্রেফতার করা হয় হামিদ মণ্ডল নামে এক জইশ জঙ্গিকে। তদন্তে ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচি সংক্রান্ত কিছু তথ্য উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হামলার ছক কষার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। আজ শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

তিনি জানান, রাজ্যের পূর্ত দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাইও জঙ্গি সংগঠনের নজরদারির তালিকায় ছিলেন। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, শনিবার (১ অগস্ট) রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) সাংবাদিক বৈঠক করে তদন্তের অগ্রগতি এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি