জলমগ্ন কুমোরটুলি , চিন্তার ভাঁজ মৃৎশিল্পী ও পুজো উদ্যোক্তাদের

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই শারোৎসব। উৎসবের মরশুমে দুর্যোগ শহরজুড়ে। জলমগ্ন হয়ে পড়েছে গোটা শহর। জলযন্ত্রণায় নাজেহাল শহরবাসী। এই বৃষ্টি পরিস্থিতিতে মাথায় হাত পটুয়াপাড়ার পটুয়াদের। কীভাবে মায়ের মূর্তি সম্পন্ন করে পৌঁছে দেবেন মণ্ডপে মণ্ডপে এখন সেটাই ভাবনার। মহালয়ায় চক্ষুদানের পরেই শেষ মুহূর্তের টাচআপ চলছিল প্রতিমায়। চূড়ান্ত প্রস্তুতির আগে দুর্যোগ।

জানা যাচ্ছে, বড় পুজো মণ্ডপগুলোতে প্রতিমা পৌঁছে গেলেও বহু বাড়োয়ারি পুজো, আবাসনের পুজো মণ্ডপের প্রতিমা এখনও রয়ে গিয়েছে পটুয়াপাড়ায়। চতুর্থী, পঞ্চমী থেকে মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাওয়ার কথা মায়ের। কিন্তু তার আগেও মেঘভাঙা বৃষ্টিতে চরম সমস্যা। সোমবার রাত থেকে টানা বৃষ্টির জেরে চরম সমস্যায় পড়েছেন কুমোরপাড়ার পটুয়ারা। তাঁরা জানিয়েছেন, প্রতিমা প্যান্ডেলে পাঠানো খুব সমস্যায় পড়তে হবে। আচমকা এই ভাবে বৃষ্টি হবে বোঝা যায়নি। অনেক ঠাকুর বেরিয়েছে কুমারটুলি থেকে। কিন্তু সেগুলো কি অবস্থায় পৌঁছেছে তা জানা যায়নি। অনেক কাজ বেড়ে গিয়েছে। অনেক জায়গায় মণ্ডপে গিয়ে কাজ করার কথা থাকে, সেগুলো কিভাবে হবে তা নিয়ে চিন্তা বাড়ছে।

অনেকে বলছেন, ঠাকুর পাঠানোর জন্য পর্যাপ্ত গাড়িও পাওয়া যাচ্ছে না। টানা বৃষ্টির জেরে মাটি শোকাতেও সমস্যা হচ্ছে। তারমধ্যে রঙের প্রলেপও ঠিক মতো পড়ছে না। সব নিয়েই চিন্তায় মৃৎশিল্পীরা। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় ঠাকুর মণ্ডপে পৌঁছতে পারছে না। কুমোরটুলির শিল্পীরা যেমন পিপদে পড়েছেন, তেমন সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারাও।ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কুমোরটুলির। অস্থায়ী কুমোরটুলিতেও বন্যার মতো জল ঢুকেছে। এক কথায় পুজোর মুখে মাথায় হাত কুমোরটুলির মৃৎশিল্পীদের।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে