মাধ্যমিক পাশ করলেই মিলবে স্মার্ট ফোন, ঘোষণা চন্দ্রিমার

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার মাধ্যমিক পাশ করার পর পড়ুয়াদের মিলবে স্মার্ট ফোন। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট পেশের সময় এই কথাই ঘোষণা করে দিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এই ঘোষণার সময় একটি শর্তও দিয়ে রাখলেন অর্থপ্রতিমন্ত্রী। জানিয়ে দিলেন, ছাত্রছাত্রীদের মাধ্যমিক পাশের পর স্কুলে ভর্তি হতে হবে।

রাজ্যে করোনার মহামারী চলাকালীন দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। সেইসময়ই বিকল্প পথ হিসাবে অনলাইনে ক্লাস শুরু হয়। স্মার্ট ফোন দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে দশ হাজার টাকা দেওয়ার কাজ শুরু হয়। সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এতদিন দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরকে নয়, মাধ্যমিক পাশ করে স্কুলে ভর্তি হলেই পড়ুয়ারা পেয়ে যাবে স্মার্ট ফোন। এরফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এদিন প্রস্তাবিত বাজেটে এই প্রসঙ্গে রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এই খাতে অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, একাদশ শ্রেণি থেকে পড়ুয়াদের স্মার্ট ফোন দেওয়া জন্য রাজ্য সরকারের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। শি্ক্ষা দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, একাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্কের যাবতীয় তথ্য জেলা স্কুল পরিদর্শকের মাধ্যমে পাঠাতে হবে। এবার প্রস্তাবিত রাজ্য বাজেটে একাদশ শ্রেণির পড়ুয়াদের স্মার্ট ফোন দেওয়ার কথা জানানো হল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে