শ্যামনগরে অটো চালকদের হাতে মার খেলেন সিভিক ভলেন্টিয়াররা

সিভিক ভলেন্টিয়ারদেরই কিনা মার খেতে হল অটোচালকদের হাতে। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার শ্যামনগরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে সিভিক ভলেন্টিয়ারদের(Civic Volenteer) নিয়ে ক্ষোভের অন্ত নেই। হামেশাই তাঁদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ ওঠে। তাঁর মধ্যে যেমন চুরি-ছিনতাইয়ের অভিযোগ ওঠে তেমনি খুন ও ধর্ষণ মায় গণধর্ষণেরও অভিযোগ ওঠে। এবার সেই সিভিক ভলেন্টিয়ারদেরই কিনা মার খেতে হল অটোচালকদের হাতে। সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে অটোচালকদের হাতে বৃহষ্পতিবার আক্রান্ত হলেন বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার। এদিন উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) শ্যামনগর(Syamnagar) স্টেশন চত্বরে এই ঘটনা ঘটে। অটোচালকদের মারে আহত হয়েছেন এক পুলিশ আধিকারিকসহ ৫ জন সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় ৫ জন অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ।  

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর ঘোষিত Gold Hub হচ্ছে দাসপুরে, খুশি স্বর্ণশিল্পীরা

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার শ্যামনগর স্টেশন চত্বরে ও স্টেশন রোডে নিষেধাজ্ঞা থাকলেও অটো ঢোকাচ্ছিলেন অটো চালকরা। তখন বাধা দেন এক সিভিক ভলেন্টিয়ার। সেই সময় তাঁকে ব্যাপক মারধর করেন প্রায় ৩০ – ৪০ জন অটোচালক। খবর পেয়ে অন্যান্য সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরও মারধর করা হয়। ধাক্কাধাক্কি করা হয় এক পুলিশ আধিকারিককেও। অভিযোগ, বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা চালানো হয় সিভিক ভলান্টিয়ারদের ওপর। এমনকি তাঁদের ওপর ছোঁড়া হয় আধলা ইটও। তাতে এক সিভিক ভলেন্টিয়ারের মাথাও ফেটে যায়। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে ৫ জন অটোচালককে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। আক্রান্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, অটোওয়ালাদের ওপরে কে আছে জানি না। ওরা কারও কথা শোনে না। জোর করলে খুনের হুমকি দেয়।  

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত