বাংলার Brand Ambassador সৌরভ, ঘোষণা মমতার

শাহরুখ খান আর বাংলার Brand Ambassador থাকছেন না। বাংলার নয়া Brand Ambassador হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘোষণা খোদ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মলেনের উদ্বোধনী মঞ্চ থেকেই বড়সড় ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় হচ্ছেন বাংলার Brand Ambassador। যার অর্থ শাহরুখ খান আর বাংলার Brand Ambassador থাকছেন না। ওয়াকিবহাল মহলের অভিমত, এটা হওয়ারই কথা ছিল। শাহরুখ যত বড়ই তারকা হন না কেন, তিনি বাংলার ভূমিপুত্র নন। তাঁকে সব সময় পাওয়াও যায় না। সৌরভ থাকেন হাতের নাগালে। বিশ্বজুড়ে তাঁর পরিচিতি। মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর নিরন্তর যোগাযোগ। তাঁর থেকে ভাল Brand Ambassador বাংলার জন্য এখন আর কেই বা হতে পারে!  

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শাহরুখ খান কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত হাজিরা দিলেও তাঁকে অন্য কোনও সময়ে পাওয়া যায় না। সেই অর্থে তাঁর Brand Ambassador ইমেজকে রাজ্যের ভাবমূর্তি হিসাবে তুলে ধরার চেষ্টাও সফল হচ্ছিল না। শাহরুখ রাজ্যে বিনিয়োগ টানার চেষ্টাও করেননি, তাঁকে দেখে রাজ্যে বিনিয়োগ আসেওনি। কিন্তু সৌরভ নিজে বাংলায় বিনিয়োগ করেছেন। এই রাজ্যে তাঁর ২-২টি ইস্পাত কারখানা হচ্ছে। একটি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছ দুর্গাপুরে, দ্বিতীয়টি গড়ে উঠতে চলেছে শালবনীতে। ক্রিকেটার হওয়ার পাশাপাশি সৌরভ তাই এখন শিল্পপতিও। সেই ইমেজকেই এবার বাংলার ভাবমূর্তি গড়ে তোলার কাজে নিপুণ ভাবে ব্যবহার করতে চলেছে রাজ্য সরকার। তাতে বাংলার লাভও হবে।

এদিন কলকাতার কান ঘেঁষে থাকা রাজারহাট নিউটাউনের Biswa Bangla Convention Centre’র মঞ্চে 7th Bengal Global Business Summit 2023’র উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লুকিয়ে রেখেছিলেন আস্তিনের তাস। নিজের বক্তব্যের একদম শেষে সেই তাসটি আনলেন সবার সামনে। জানিয়ে দিলেন বাংলার দাদা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ই হচ্ছেন বাংলার Brand Ambassador। সৌরভ আপত্তি তুললেন বটে, তবে মুখ্যমন্ত্রীর দৃঢ়তায় সেই দাবি ধোপে টিকল না। কার্যত স্পেনের মাটি থেকে যে যুগলবন্দী শুরু হয়েছিল এদিন তাতেই শিলমোহর পড়ে গেল।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স