শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি : শিরশিরে ঠাণ্ডায় কাঁপছে শহর কলকাতা। কিন্তু তারমধ্যেই চড়ছে পারদ। মেসি জ্বরে কাবু শহর কলকাতা।  ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মেসির ‘GOAT India Tour 2025’। ফুটবল ঈশ্বরকে দেখার জন্যে উত্তেজিত ভক্তরা। ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে। কলকাতার যুবভারতীতে আসছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। পাশাপাশি যুবভারতীতে তাঁর সঙ্গে হাজির থাকবেন বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। মেসির টানে কলকাতায় উড়ে আসবেন কিং খানও।

জানা গিয়েছে, মেসির সঙ্গে কলকাতা সফরে রয়েছেন ২ ফুটবল তারকা লুইস সুয়ারেজ (Luis Suarez) ও রডরিগো ডি পলকে (Rodrigo De Paul)। ইতিমধ্যেই মেসি ভারতের যেখানে যেখানে যাবেন, সেখানকার টিকিটের মূল্য হাজার হাজার ছাড়িয়েছে। মুম্বইতে টিকিটের দাম ৮২৫০ টাকা। কলকাতা, হায়দরাবা,  এবং নয়াদিল্লিতে টিকিটের দাম ৪৫০০ টাকা। কিন্তু সেই টাকার পরোয়া না করে ভক্তরা টিকিট কাটছেন। শুধু মেসিকে একবার চোখে দেখার জন্যে। ইতিমধ্যেই মেসিকে স্বাগত জানানোর জন্যে সেজে উঠেছে কলকাতা। পাশাপাশি সাজছে মুম্বইও। মেসির ‘GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫-সফর মিশতে চলেছে বলিউডের গ্ল‍্যামারের সঙ্গে। জানা গিয়েছে, মেসি, মুম্বইতে লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল একটি ফ্যাশন শোয়ে যোগ দেবেন।

কলকাতায় মেসির ঠাসা সূচি রয়েছে। বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে থাকবেন। শনিবার সকাল সাড়ে ন’টা থেকেই লোকজনের সঙ্গে দেখা শুরু করবেন তিনি। বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। একাধিক অনুষ্ঠান করে দুপুরেই মেসি উড়ে যাবেন মুম্বই। সেখানে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি খেলাতে অংশ নেবেন। সেই খেলায় হাজির থাকবেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিও।হায়দরাবাদ থেকে মেসি যাবেন মুম্বই। সেখানে তিনি দাতব্য কাজের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি ফ্যাশন শোয়ে অংশ নেবেন। তিনি অতিরিক্ত তহবিল সংগ্রহের জন্য ২০২২ সালের বিশ্বকাপ থেকে নির্বাচিত কিছু স্মারকও নিলামে তুলবেন। একটি স্প্যানিশ সঙ্গীতানুষ্ঠানও রয়েছে। মেসির এই ট্যুর শেষ হবে নয়াদিল্লিতে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে মায়ামিতে ফিরবেন তিনি।

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের