আলিপুর আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত, জানিয়ে দিলেন শোভন

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ আদালতের পথে যেতে চলেছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। রত্না চট্টোপাধ্যায়ের একত্রবাস আর্জি খারিজ করে দিয়েছে আদালত। আর এই প্রসঙ্গে শোভনের প্রতিক্রিয়া হল রত্না সঙ্গে তার সম্পর্কে এখনো যেটুকু আইনত বাধ্যবাধকতা রয়ে গিয়েছে তা কাটাতে তিনি যতদূর যাওয়ার প্রয়োজন ততদূর যাবেন। আলিপুর আদালতের(Alipur Court) রায়কে নিজের পরাজয় হিসেবে দেখছেন না শোভন চট্টোপাধ্যায়। তার মতে এই সম্পর্কের প্রতি তার আর কোন সামাজিক দায়বদ্ধতা রইল না। আদালতের রায়ে তা পরিষ্কার হয়ে গিয়েছে বলে মনে করছেন প্রাক্তন মহানগরিক। গত আট বছর ধরে আলিপুর আদালতে শোভন – রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল। এর মাঝে কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)পর্যন্ত বিষয়টি গড়ায় হাইকোর্টের মামলা আলিপুর আদালতে ফেরত পাঠিয়ে দেয়।

শুক্রবার মামলাটির রায় দিতে গিয়ে আদালত শোভনের বিবাহ বিচ্ছেদের আর্জি পুরোপুরি খারিজ করে দিয়েছে। একইভাবে শোভনের সঙ্গে একত্রবাসের যে আর্জি রত্না জানিয়ে ছিল তাও আদালত খারিজ করে দিয়েছে। শোভন চট্টোপাধ্যায়(Sovon Chattopadhay) এই রায় বেদনার পর জানিয়েছেন রায়ের কপিকে নিয়ে এখনো হাতে পাননি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনি মামলা করেছিলেন এমন পরিস্থিতির কথা আদালতকে জানিয়েছিলেন যেখানে বৈবাহিক সম্পর্ক থাকতে পারে না। শুনেছি আমার আর্জি খারিজ হয়েছে তেমনি শুনেছি একসঙ্গে থাকার যে আর্জি জানানো হয়েছিল তাও খারিজ হয়ে গিয়েছে। শোভন চট্টোপাধ্যায় জানান যে কারণগুলোর জন্য ওই আর্জি খারিজ করা আছে সেই কারণগুলো তো বিবাহ বিচ্ছেদের জন্য যথেষ্ট। কিন্তু এরপরেও কেন বিচ্ছেদের আর্জি খারিজ হল?

কোন কারণ দেখিয়ে খারিজ হল রায়ের কপি হাতে পেলে তা খতিয়ে দেখব। তারপর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেব। শুক্রবার এই মামলার রায় দিতে গিয়ে আদালত বলে বৈবাহিক সম্পর্ক অত্যন্ত তিক্ততা এবং শত্রুতার পর্যায়ে পৌঁছে গিয়েছে, এখানে কোন মেরামতির পথ নেই। সেই কারণে একসঙ্গে থাকার আর্জি খারিজ করা হয়েছে। শোভন চ্যাটার্জীর বক্তব্য হল আদালত যদি মেনে নিয়েই থাকে যে এই সম্পর্ক অত্যন্ত তিক্ত এবং মেরামতির অবকাশ নেই তাহলে বিচ্ছেদেই বা আপত্তি থাকবে কেন বুঝতে পারছি না। শোভনের বক্তব্য যা পদক্ষেপ করতে হয় অবশ্যই তা করব যতদূর যেতে হয় ততদূরই যাব। কোন দ্বিধাদ্বন্দ রাখব না। আলিপুর আদালতে রত্নার একত্র বাসের আর্জি খারিজ হওয়ায় এই সম্পর্কের প্রতি তার আর কোন সামাজিক দায়বদ্ধতা নেই বলে শোভন চ্যাটার্জী মন্তব্য করেন। আইনগত একটা দায়বদ্ধতা এখনো থেকে গেছে কিন্তু আসলে যে সেই দায়বদ্ধতা আমার নেই তা আগে প্রমাণ করে দেবো। বেহালার পর্ণশ্রীতে শোভনের যে বাড়ি সেখানে রত্না এখন থাকেন। শোভন থাকেন গোলপার্কের একটি বহু তল আবাসনে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়(Baisakhi Bandopadhay)-এর সঙ্গে। সেই থাকাতে যে কোন পরিবর্তন আসছে না সেই বক্তব্য শুক্রবার নিজের থেকেই জানিয়ে দিয়েছেন শোভন । তিনি বলেন, বৈশাখীর সঙ্গে যে সম্পর্ক ছিলাম সেই সম্পর্কেই থাকবো ।সেখানে কোন পরিবর্তন হচ্ছে না ।

বৈশাখী আর আমার সম্পর্ক হল হৃদয়ের সম্পর্ক । আমরা একসঙ্গে রয়েছি। একসঙ্গে থাকবো ।এই সম্পর্কে কোন আঘাত আমি আসতে দেবো না। শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ ,মামলায় সুবিধা পেতে শোভন চট্টোপাধ্যায়কে প্রভাবশালী বা ক্ষমতাশালী হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন রত্না ।যিনি আমাকে ক্ষমতাশালী বলেছেন, তিনি নিজে বিধায়ক ।আমি নই। আমি অনেকদিন আগে থেকেই বিধায়ক ,মেয়র বা মন্ত্রী কিছু নই। রাজনৈতিকভাবে রত্না অনেক বেশি ক্ষমতাশীল। সেই ক্ষমতার জোরেই তারা একের পর এক মিথ্যে সাক্ষী দাঁড় করিয়েছিলেন। শোভন চট্টোপাধ্যায় বলেন, তিনি যা বলেছেন তার অনেক কিছুই আদালতের রায়ে প্রতিফলিত হয়েছে। যেগুলো প্রতিফলিত হয়নি তা যাতে আইনে চোখে সিদ্ধ হয় সেই পদক্ষেপ তিনি করবেন। যেখানে যে লড়াই তাকে করতে হবে তিনি লড়বেন। সত্যের জয় হবে বলে তিনি বিশ্বাস করেন।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির