বইমেলার জন্য করুণাময়ী থেকে বিশেষ বাস পরিষেবা চালু

এদিন দুপুর ২টো থেকে করুণাময়ী বাস টার্মিনাস থেকে ২০টি রুটে বিশেষ এই বাস পরিষেবা চালু করে দেওয়া হল। বইমেলার জন্যই এই বিশেষ বাস পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে শুরু হয়ে গিয়েছে বই পার্বণ। মানে বইমেলা। গতকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার(KIBF 2023) উদ্বোধন করেছেন। এদিন অর্থাৎ মঙ্গলবার থেকেই তা সাধারন মানুষের জন্য খুলে গিয়েছে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত এই মেলায় এসে বই কিনে, ঘুরে ফিরে, আড্ডা দিয়ে যাতে সবাই ঠিকঠাকভাবে বাড়ি ফিরে যেতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী বিশেষ বাস পরিষেবা(Special Bus Service) চালু করার জন্য রাজ্যের পরিবহণমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন করুণাময়ী থেকে বিশেষ বাস চালাতে। সেই নির্দেশ মেনে এদিন দুপুর ২টো থেকে করুণাময়ী বাস টার্মিনাস(Karunamoyee Bus Terminus) থেকে ২০টি রুটে বিশেষ এই বাস পরিষেবা চালু করে দেওয়া হল। আপাতত ছুটির দিনে ৪০০ ও সাধারন দিনে ৩০০টি বাস চলবে এই সব রুটে। এসি এবং নন এসি দুই রকমেরই বাস করুণাময়ী থেকে পাবেন বইমেলায় আসা মানুষজন।

আরও পড়ুন ১ এপ্রিল থেকে অচল ৯ লক্ষ সরকারি গাড়ি

রাজ্য পরিবহণ দফতর থেকে এদিন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো, এদিন থেকেই সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ৩০০ বাস প্রতিদিন সল্টলেক করুণাময়ী মেলাপ্রাঙ্গণ ছুঁয়ে যাতায়াত করবে। ছুটির দিনে তা আরও ১০০টার মতো বাড়বে। করুণাময়ী বাস টার্মিনাস থেকে শহর ও শহরতলির দিকে যাওয়ার মোট ২০টি রুটের বাস ছাড়বে। গুরুত্বপূর্ণ এই ২০টি জায়গায় হল – শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, রাজাবাজার, শিবপুর মন্দিরতলা, বেহাল শকুন্তলা পার্ক, বেহালা পর্ণশ্রী, জোকা, ঠাকুরপুকুর, গড়িয়া, টালিগঞ্জ, কামালগাজি, যাদবপুর, গড়িয়াহাট, উল্টোডাঙা স্টেশন, দমদম স্টেশন, বারাসত, ব্যারাকপুর, বারুইপুর এবং সাঁতরাগাছি। এদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত এই বাস চলবে। মেলা যতদিন চলবে ততদিন এই একই সময়সীমা মেনে এই বিশেষ বাস পরিষেবা মিলবে করুণাময়ী থেকে। এছাড়াও ৪৪এ, ২৩৯, কেবি-১৬, কে-ওয়ান, ২৬০, এসি ১৫ রুটগুলিতেও বাড়তি বাস চালানো হবে বলে জানা গিয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে