ইডেনে রবিবার ভারতের ম্যাচ, রাতে বিশেষ মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী রবিবার ইডেনে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India vs West indies)। এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। দর্শকদের মধ্য়ে আলাদা উন্মাদনা রয়েছে। সেই উন্মাদনায় সঙ্গ দিতেই বাড়তি উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। বাড়ি ফিরতে যাতে দর্শকদের সমস্যা না হয়, তারজন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত মেট্রো পরিষেবার কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ক্রিকেটের নন্দন কাননে আগামী রবিবার ওয়েস্ট ইন্ডিজের (West indies) বিরুদ্ধে নামছে ভারত। এই ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া। টি-২০ বিশ্বকাপের হাড্ডাহাড্ডি লড়াতে ভারতের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই খেলা দেখা বাড়ি ফেরা নিয়েই এখন চিন্তা খেলা প্রেমীদের। কী করে বাড়ি ফিরবেন? সমস্যা সমাধানে কলকাতা মেট্রো (Kolkata Metro)। রবিবার ম্যাচের শেষে একজোড়া স্পেশ্যাল মেট্রোর ব্যবস্থা করা হয়েছে। এসপ্ল্যানেড থেকে দুটি মেট্রোই আপ এবং ডাউন লাইনে একসঙ্গে ছাড়বে। মেট্রোদুটো ছাড়বে রাত ১১.১৫ মিনিটে। প্রতিস্টেশনেই দাঁড়াবে মেট্রোটি। প্রতিটি স্টেশনে রাত ১২.১৫ মিনিট পর্যন্ত মেট্রোর একটি করে গেট খোলা রাখা হবে বলে জানা গিয়েছে।

রবিবার হওয়ায় রাতের বেলা যানবাহনের সংখ্যা কমে যায়। তার প্রভাব পড়ে মানুষের ওপরে। সেই কারণে সাধারণ মানুষ যাতে রবিবার সমস্যায় না পড়েন, সেই কারণে মেট্রো পরিষেবায় অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধে ৭টায় শুরু হওয়া খেলাটি শেষ হবে রাত সাড়ে ১০টায়। তারপরে মানুষ যাতে সমস্য়ায় না পড়ে সেদিকে খেয়াল রাখছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত