ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

দুই ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে। শিক্ষা প্রাঙ্গণে বহিরাগতদের দাপটের অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে। শিক্ষা প্রাঙ্গণে বহিরাগতদের দাপটের অভিযোগ উঠেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত একটি অনুষ্ঠানের জন্যে শিক্ষা প্রতিষ্ঠানের মূল সভাঘর ভাড়া নিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একটি শাখা অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সংগঠন। অভিযোগ, সেই অনুষ্ঠান চলাকালীনই উগ্র এবং উস্কানিমূলক ভাষণ দিচ্ছিলেন কিছু মানুষ।

তা শুনেই কিছু পড়ুয়ারা সেখানে গিয়ে প্রশ্ন তোলে যে, কেন প্রতিষ্ঠানের ভিতর এ রকম অনুষ্ঠান করা হবে? এরপরেই অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে তাঁরা। এই নিয়ে অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে ছাত্রদের চরম কথাকাটি হয়। নিমেষেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পুরো ক্যম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন ছাত্রকে মারধর করা হয়। আজ ছুটির দিন থাকায় বেশি ছাত্র ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সামনেই দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েকজন অধ্যাপকও নিগ্রহের শিকার হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ক্যাম্পাসে গেট আটকে দিয়েছেন পড়ুয়ারা। বহিরাগতদের তাণ্ডবে কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন।

এক ছাত্রীর অভিযোগ, ‘ওঁরা আমাদের ক্যাম্পাসে ঢুকে দেশবিরোধী, নক্সাল, জঙ্গিদের নিয়ে ভাষণ দিচ্ছিল। তার প্রতিবাদ করতেই তাঁরা ছাত্রদের ধরে মেরেছে। মেয়েদের গায়েও হাত তুলেছে। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে। আমাদের বাংলাদেশি বলছে। এদের কোনও লজ্জা নেই। এরা আমাদের হাত ধরে টেনে বের করে দিয়েছে। আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের মেরেছে। এটা আমাদের প্রতিষ্ঠান। আমরা এখানে পড়াশোনা করি। ওরা বাইরে থেকে এসে মারছে আর বলছে আমরা জঙ্গি? পুলিশ মারধরে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না-করে অভিযোগকারীদের নাম-বাসস্থান ডায়েরিতে লিখে রাখছে।’ অন্য দিকে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সংগঠনের বক্তব্য, ‘প্রতিষ্ঠানের হল আমরা টাকা দিয়ে ভাড়া নিয়ে ছিলেন অনুষ্ঠানের জন্যে। নিজেরদের মতোই অনুষ্ঠান করছিলাম। তখনই পড়ুয়ারা হামলা চালায়। স্বামী বিবেকানন্দের ছবি ভেঙেছে এরা। সব পড়ুয়ারা নেশাগ্রস্ত ওইখানে। এরা কিসের ছাত্র?’ শেষ পাওয়া খবর অনুযায়ী, এসআরএফটিআই-এর গেটের বাইরে এখনও ভিড় করে রয়েছে বহিরাগতেরা। কিন্তু পুলিশ তাদের সরানোর জন্য কোনও পদক্ষেপ করছে না। এসআরএফটিআই-এর এই ঘটনা প্রসঙ্গে চিত্রপরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী বলেন, ‘ঘটনাটা খুব উদ্বেগজনক। যা ছবি দেখছি, পড়ুয়াদের নির্মম ভাবে মারা হয়েছে। ঘটনাটা যাই ঘটে থাকুক না কেন, ক্যাম্পাসে ঢুকে এ ভাবে ছাত্র পেটানো যায় না।’

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক একই ভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছিল। যার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিশ্ব বিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী সংলাপে চুনকাম ঢেলে মুছে ফেলা হয়। এর রেশ কাটতে না কাটতে এবার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে একই ধরণের দেশ বিরোধি কার্যকলাপ হল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য