বুকে ব্যথা-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সৃজিত

Share:

নিজস্ব প্রতিনিধি : বুকে হালকা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার গভীর রাতে আচমকাই বুকে ব্যথা সহ শ্বাসকষ্ট শুরু হয় পরিচালকের। বাড়িতে অসুস্থ বোধ করছিলেন তিনি। পরিবারের লোকজন দেরি না করে দ্রুত তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে ভর্তি করানো হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন। রাতেই তাঁর বেশ কিছু পরীক্ষাও করা হয়েছে। সেই রিপোর্ট হাতে আসলেই তাঁর শারিরীক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট জানাতে পারবেন চিকিৎসকরা। রিপোর্ট দেখেই চিকিৎসা কীভাবে করা হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে তা জানা যাবে। সবকিছু ঠিক থাকলে পরিচালকের ছুটির বিষয়ে জানাতে পারবেন তাঁরা। সবকিছু ঠিক থাকলে ছুটি হয়ে যেতে পারে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবেন চিকিৎসকরা। তবে পরিচালকের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।

যে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি কিলবিল সোসাইটি। শনিবার ও রবিবার হলে যাওয়ার কথা ছিল পরিচালকের। কিন্তু আচমকাই তাঁর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় সমস্ত পরিকল্পনা বাতিল করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসকের পরামর্শ শুনে সব পরিকল্পনা হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তাঁর হলে গিয়ে সিনেমা দেখা পরিকল্পনা বাতিল।

পরিচালকের শরীর খারাপের খবর শুনে চিন্তায় টলিপাড়া। পরিচালকের শারিরীক অবস্থার খোঁজ নিতে সকাল থেকেই হাসপাতালে পৌঁছেছেন টলিপাড়ার অনেকেই। সকলেই পরিচালকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া