নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু এসএসসি-র উপদেষ্টা কমিটির সদস্যদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশের পর নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসার মুখোমুখি হতে হাজির হলেন এসএসসি-র উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের মধ্যে চার জন। এদিন ৪ টে বাজার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা। এর পর একে একে পৌঁছন অলোক সরকার, সুকান্ত আচার্য এবং প্রদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচজনের মধ্যে একজন সদস্য এদিন সিবিআই দফতরে উপস্থিত হননি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের  পাশাপাশি এসএসসি-র উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকে সিবিআই-জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিকেল ৪টের মধ্যে উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিনই সন্ধ্যা ৬টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যদিও ইতিমধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিকেল সাড়ে তিনটে থেকে সেই মামলার শুনানি চলছে আদালতে। ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ।

উল্লেখ্য, বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে বহাল রেখে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। এই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সিঙ্গল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ বহাল রাখে। একই সঙ্গে মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চেই ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। এর পর সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন বুধবার সন্ধ্যে ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে হবে। যদিও এর পর আবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ