সোমবার এসএসসি ভবন অভিযানে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হবে ইট, পাথর, সকেট বোমা, প্রকাশ্যে এল অডিও কথোপকথন

Share:

নিজস্ব প্রতিনিধি ,সল্টলেক: সোমবার চাকরিহারা শিক্ষকদের একাংশের এসএসসি ভবন অভিযানের ডাক। সুমন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। এদিকে তার আগে রবিবার ফোনের কথোপকথন উদ্ধার করল বিধাননগর কমিশনারেট। বিধাননগর পুলিশের দাবি, এই অভিযানে পুলিশকে আক্রমণের লক্ষ্য আন্দোলনকারীদের । সকেট বোমা ছোড়া হতে পারে। আগুন ধরিয়ে দেওয়া হতে পারে। পুলিশকে আক্রমণ করা হতে পারে। তাই সোমবার এই এসএসসি ভবন(SSC Bhavan) অভিযানের অনুমতি দিচ্ছে না বিধাননগর কমিশনারেট। পুলিশের স্পষ্ট দাবি যে কথোপকথন পাওয়া গিয়েছে তাতে ইট, পাথর এবং বোমা নিয়ে পুলিশকে আক্রমণ করবে আন্দোলনকারীদের মধ্যে থাকা দুষ্কৃতীরা। তাদের একটাই লক্ষ্য থাকবে পুলিশের ধৈর্যচ্যুতি ঘটিয়ে যাতে পুলিশ লাঠি ,গ্যাস,গুলি ব্যবহার করতে বাধ্য হয় ।শুধু আক্রমণ নয় আন্দোলনকারীরা নিজেদের গায়ে আগুন দেওয়ারও পরিকল্পনা নিয়েছে।

এই ফোনে কথাবার্তা প্রকাশে আসতেই সতর্ক হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট(Bidhannagar Police Comissionarate)। সোমবার সকাল থেকে সল্টলেকে এসএসসি ভবন সহ বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হচ্ছে। যাতে কোনোভাবেই কোন দিক থেকে কোন মিছিল এসএসসি ভবনের দিকে এগোতে না পারে। সল্টলেকের(Saltlake) বিভিন্ন ঢোকার প্রবেশ পথ গুলিতে সকাল থেকে ব্যারিকেড করে দেওয়া হবে। সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনায় রাতে জলকামান এবং অন্যান্য পর্যাপ্ত ব্যবস্থা রাখবে বিধান নগর পুলিশ। রবিবার এই মিছিল করা যাবে না বলে এবং কোন বৈধ অনুমতি দেওয়া হচ্ছে না বলে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

অপরদিকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের নেতা সুমন বিশ্বাস জানিয়েছেন এইরকম তাদের কোন পরিকল্পনা নেই। অযথা মিথ্যা কিছু অডিও(Audio) প্রকাশ করে তাদের আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা হচ্ছে। তারা সোমবার শান্তিপূর্ণভাবেই আন্দোলন করবেন। পুলিশের বিরুদ্ধে তাদের খুব নয়, তাদের খুব এসএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিকে চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার তারাই এইরকম কোন আন্দোলনের ডাক দেন নি। পুলিশ বারবার তাদের সম্বন্ধে মিথ্যাচার করছে। শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে তাদেরকেই পুলিশের আক্রমণে নিশানা হতে হয়।যতদিন তাদের এই দাবি আদায় না হবে তারা মাটি কামড়ে অহিংস আন্দোলন চালিয়ে যাবেন বলে সুমন বিশ্বাস দাবি করেছেন।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির