দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুপ্রিম কোর্টে হল না চাকরিহারাদের মামলার শুনানি, সম্ভাবনা আগামিকাল

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: এক আধজন নয়, ২৬ হাজার প্রার্থী। কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে তাঁদের চাকরি গিয়েছে চলে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা করেছে রাজ্য সরকার(West Bengal State Government)। সেই মামলার শুনানি আগেই শুরু হয়ে গিয়েছিল। এদিন অর্থাৎ ৬ মে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন আর সেই মামলার শুনানি হয়নি। তবে আগামিকাল এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। বাংলার সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা এবং Group-C ও Group-D কর্মী নিয়োগের ঘটনায় দুর্নীতি(School Recruiting Scam) হওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদিকে নিয়ে গঠিত স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ গত মাসে চাঞ্চল্যকর রায় দিয়েছে। সেই রায়ে ২০১৬ সালের School Service Commission’র মোট ৪টি প্যানেল করে দেয় আদালত। তার জেরেই চাকরি যায়, মোট ২৫,৭৫৩ জনের। এরাই এখন সুপ্রিম কোর্টের মুখ পানে তাকিয়ে আছেন চাকরি ফেরত পাওয়ার আশায়। 

কলকাতা হাইকোর্টের সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। একই সঙ্গে মামলার সহযোগী হয় School Service Commission ও মধ্যশিক্ষা পর্ষদও। গত ২৯ এপ্রিল সেই মামলা প্রথমবার শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে। ওই বেঞ্চে থাকা অপর দুইজন হলেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সেইদিনই বেঞ্চ কলকাতা হাইকোর্টের দেওয়ার রায়ের একটি অংশে স্থগিতাদেশ দেয়। সেই অংশ ছিল রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ। সেদিনই অবশ্য আদালত জানিয়ে ছিল, সিবিআই আই তদন্ত যেমন চলছে তেমন চলবে। মামলার পরবর্তী শুনানি তখনই ৬ মে ফেলে দেওয়া হয়েছিল। এদিন কিন্তু ওই মামলার শুনানি হয়নি। যদিও তা আগামিকাল হওয়ার সম্ভাবনা থাকছে। এদিন মামলার শুনানির দিকে তাকিয়ে ছিলেন চাকরিহারারা। তাঁরা এদিন শুনানি না হওয়ায় কিছুটা হলেও হতাশ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির স্পেশ্যাল ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, School Service Commission ও মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পাশাপাশি সুপ্রিম কোর্টে যায় চাকরিহারাদের একাংশও। সোমবার একত্রে এই সংক্রান্ত প্রায় ১০টি মামলা শোনার কথা ছিল সুপ্রিম কোর্টে বিচারপতিদের বেঞ্চের। কলকাতা হাইকোর্টের রায়ের খবর প্রকাশ্যে আসতে অসন্তোষ ছড়িয়ে পড়ে চাকরিহারাদের মধ্যে। তাঁদের প্রশ্ন, কয়েক জনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে? বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছেন তাঁরাও। এ বার সেই মামলায় দেশের শীর্ষ আদালত কী করে, সে দিকে নজর ছিল সব পক্ষের। কিন্তু এদিন সেই মামলার আর শুনানি হল না। তবে আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে।

Published by:

Share Link:

More Releted News:

জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ