কড়া নিরাপত্তার মাধ্যমে শুরু এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে নির্দিষ্ট দিনেই শুরু হয়েছে পরীক্ষা। এসএসসি পক্ষ থেকে নবম দশম শ্রেণীর জন্য ৭ সেপ্টেম্বর নির্দিষ্ট করা হয়েছিল। সেই মতোই নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে পরীক্ষা।

রাজ্যের মোট ৬৩৬ টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে পরীক্ষা। সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে চলে আসতে বলা হয়েছিল। কলকাতায় ৪১ টি কেন্দ্রে চলছে পরীক্ষা। এই সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোকে। নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন।প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের।

শনিবার এসএসসির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একাধিক বিধিনিষেধের কথা জানানো হয়েছে। সেই বিধি নিষেধ মেনে পরীক্ষা হচ্ছে কিনা, সেটাও দেখা হচ্ছে। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে তাঁদের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার্থীদের কাছে কোনরকম গেজেট যাতে না থাকে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করেছেন পরীক্ষা কেন্দ্রে। রাজ্যের ৬৩৬ টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সবকটি পরীক্ষা কেন্দ্রেই কড়া ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রের বাইরে যেমন পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে, তেমন পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময়ও সমস্ত কিছু তল্লাশি করেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড সহ পরিচয় পত্র দেখে নিয়েই পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছে। শুধু মাত্র স্বচ্ছ জলের বোতল ও স্বচ্ছ পেন নিয়েই পরীক্ষাকেন্দ্রে আসতে পারছেন তাঁরা। কোনও ব্যাগ বা অন্য কিছু নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে সকলকে। সমস্ত নির্দেশিকা মেনেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

রবিবার এসএসসি-র নবম দশমের জন্য ২৩ হাজার ২১২টি আসনে পরীক্ষা নেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর একাদশ দ্বাদশের জন্য ১২,৫১৪টি শূন্যপদের জন্য পরীক্ষা হবে। ৫ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার এসএসসির পরীক্ষায় আবেদন করেছেন। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও পরিচয় পত্র ছাড়া অন্য কিছু নিয়ে ঢুকতে পারেননি। স্বচ্ছ জলের বোতল ও স্বচ্ছ পেন থাকলে তবেই সেটা নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে। এবারের নতুন নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে চলছে  এসএসসি পরীক্ষা। এই কেন্দ্রেও সকাল থেকেই পরীক্ষার্থীদের দেখা গেল নামের তালিকা মিলিয়ে নিতে। সকাল থেকেই তাঁরা হাজির হয়েছেন পরীক্ষা কেন্দ্রে।

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ