হেপাটাইটিসে আক্রান্ত বিকাশ! সিবিআইকে জানাল এসএসকেএম

কয়লা পাচার কাণ্ডে তৎপর হয়েছে সিবিআই। কিংপিন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে তদন্তের জাল গোটাতে চাইছে কেন্দ্রের গোয়েন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে তৎপর হয়েছে সিবিআই। কিংপিন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে তদন্তের জাল গোটাতে চাইছে কেন্দ্রের গোয়েন্দারা। তাই বিকাশ মিশ্রের অসুস্থতার বিষয়ে কিছুদিন আগেই রিপোর্ট তলব করেছিল সিবিআই। বুধবার এসএসকেএমের তরফে সেই সংক্রান্ত রিপোর্ট পাঠানো হয়েছে সিবিআই-এর কাছে। রিপোর্টে উল্লেখ রয়েছে বিকাশের হেপাটাইটিস বি হয়েছে। তাঁর আরও চিকিৎসার প্রয়োজন। কিছুদিন আগেই সিবিআইকে আসানসোল জেলা হাসপাতালও জানিয়েছিল বিকাশ পেটে ব্যথার কথা জানিয়েছিলেন। একই কথা জানিয়েছিল বর্ধমান জেলা হাসপাতালও। অপরদিকে আসানসোল জেল কর্তৃপক্ষ জানিয়েছে কারাবাসের সময়েও বিকাশ পেটে ব্যথাতে ভুগেছিলেন।

কয়লা পাচার কাণ্ডে বিকাশ জেলে থেকেই পেটে ব্যথাতে ভুগেছেন। তাই একাধিক হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। সবশেষে পেটে ব্যথা নিয়ে এসএসকেএমে ভর্তি আছেন বিকাশ মিশ্র। তাই এসএসকেএমের কাছ থেকেই বিকাশের স্বাস্থ্য রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল সিবিআই। অ্যাপোলো হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সিবিআই হেফাজতে যায় বিকাশ। গত শনিবার সিজেএম আদালতে বিকাশ মিশ্রের দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো তাঁকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে হাজির করার কথা ছিল সোমবার। কিন্তু বিকাশ মিশ্র রবিবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকেই পরে স্থানান্তর করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সোমবার বিকাশের আইনজীবী আসানসোলে সিবিআই আদালতে মক্কেলের জামিন আর্জি করেন, যা খারিজ হয়ে যায়। ২২ ডিসেম্বর অর্থাৎ বুধবার ফের সেই মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও শারীরিক অসুস্থতার জন্য হাজিরা এড়িয়েছেন বিকাশ। তাই এসএসকেএমের থেকে রিপোর্ট চায় সিবিআই।

সূত্রের খবর, বিকাশের অসুস্থতা নিয়ে, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ইতিমধ্যেই একদফা ভিডিয়ো কনফারেন্সে কথা বলেছেন সিবিআই গোয়েন্দারা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে