ক্যাশলেস পরিষেবা মিলবে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অন্যতম সরকারি হাসপাতাল এসএসকেএমে এবার রোগীদের জন্য বড় সুযোগ। নগদহীন পরিষেবা শুরু হচ্ছে পিজির উডবার্ন ব্লকে। বহু মানুষ এই নতুন প্রক্রিয়ায় সুবিধা পাবেন বলেই আশা রাজ্য সরকারের। আগামী ডিসেম্বর মাস থেকেই মিলতে পারে এই পরিষেবা, সূত্রের খবর।

এত দিন পিজির উডবার্নের রোগীদের নগদে বিল প্রদান করতে হত। নগদহীন কোনও বিমাই গ্রহণ করা হত না। তবে সেই সমস্যার সমাধান করতে সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ নগদহীন বিমা নেওয়ার বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠান। জানা গিয়েছে, সেই বিষয়ে অনুমোদন মিলেছে। আগামী ডিসেম্বরের শেষের থেকেই শুরু হবে নতুন এই প্রক্রিয়া। তবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে থাকা রোগীরাই কেবলমাত্র সেখানে নগদহীন পরিষেবা পাবেন।

এছাড়াও নির্দিষ্ট খরচ দিয়ে কেবিনে থাকলেও অস্ত্রোপচারের জন্য রোগীকে এতদিন নিয়ে যেতে হত অন্য ভবনে। সেই ব্যবস্থারও পরিবর্তন হয়েছে ইতিমধ্যেই। উডবার্ন ওয়ার্ডের তিন তলায় যে অপারেশন থিয়েটারে সাধারণ রোগীদের অস্ত্রোপচারের সুযোগ ছিল না। এবার সেখানেই অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে সেখানকার রোগীদের জন্য।

আগে কোনও ভিআইপি উডবার্নে ভর্তি থাকলে, কেবল মাত্র তাদেরই অস্ত্রোপচারের জন্য় ব্যবহার করা হত ওই ওয়ার্ডটি। সাধারণ রোগীদের দাবি মাথায় রেখে সম্প্রতি এসএসকেএম কর্তৃপক্ষও সিদ্ধান্ত নিয়েছেন, ওই অপারেশন থিয়েটার এ বার থেকে উডবার্নে ভর্তি থাকা অন্য রোগীদের জন্যও ব্যবহৃত হবে। এতে উপকৃত হবেন এই বিল্ডিংয়ে ভর্তি থাকা রোগীরা।

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার