‘কাউকে জোর করে ইস্তফা দেওয়ানো হয়নি’, পোশাক বিতর্কে সাফাই জেভিয়ার্সের

বিকিনি পরা ছবির জেরে ইস্তফা দিতে বাধ্য করার ঘটনায় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাফাই, ‘কাউকে জোর করে ইস্তফা দেওয়ানো হয়নি’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেওয়ার জেরে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন ওই অধ্যাপিকাকে। শুধু চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা নয়, ওই অধ্যাপিকার আইনজীবীর আরও দাবি, বিশ্ববিদ্যালয়ের মানহানি করা হয়েছে বলে অভিযোগ তুলে শিক্ষিকার বিরুদ্ধে ৯৯ কোটি টাকর মামলাও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সেই বিষয়ে সাফাই দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সাফাই, ‘কাউকে জোর করে ইস্তফা দেওয়ানো হয়নি’।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ফেলিক্স দাবি করেন, বিশ্ববিদ্যালয় এমন কিছু করবে, এটা ভেবে নেওয়াটাই অপমানজনক। এক বিবৃতি জারি করে তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয় তার সব শিক্ষক, কর্মচারী, সদস্য, ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত অন্যান্য সকলের মর্যাদা এবং সম্মান রক্ষা এবং বজায় রাখার উপর বিশ্বাস করে।

প্রসঙ্গত এক পড়ুয়া অধ্যাপিকার বিকিনি পরা ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবি ওই পড়ুয়ার বাবা দেখার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ওই অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপরেই পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে তলব করা হয় অধ্যাপিকাকে। কেন তিনি বিকিনি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন তা নিয়ে তাঁকে জবাবদিহি করতে হয়। বিষয়টি নিয়ে ওই অধ্যাপিকা দাবি করেন, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার আগে ওই ছবিগুলি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের স্টোরিতে দিয়েছিলেন। যা মাত্র ২৪ ঘণ্টার জন্য দেখা যায়। একইসঙ্গে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করা রয়েছে যা যে কেউ চাইলেই তাঁর ছবি দেখতে পারেন না বলে দাবি করেন ওই অধ্যপিকা। কিন্তু সেসব কথায় কোনও কর্ণপাত না করে তাঁকে ‘চাকরি’ থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর শহরের বিশিষ্টজনেরা ওই অধ্যাপিকার পাশে দাঁড়ান। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ আন্দোলনেও নামে। পড়ুয়ারা শিক্ষিকার পাশে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। সেই ঘটনায় এবার সাফাই দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের