রবিবারের SSC পরীক্ষা নিয়ে বাড়তি সতর্ক রাজ্য প্রশাসন, জেলাশাসকদের বিশেষ নির্দেশ মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই অর্থা‍ৎ রবিবার (৭ সেপ্টেম্বর) স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। আর ওই পরীক্ষা ঘিরে কোনও রকম শিথিলতা দেখাতে নারাজ রাজ্য প্রশাসন। সরকারের ভাবমূর্তি কলুষিত করতে ষড়যন্ত্রকারীরা পরীক্ষা নিয়ে বড়সড় চক্রান্ত চালাতে পারে এমন আশঙ্কায় জেলাশাসকদের চোখ-কান খুলে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। প্রতিটি জেলায় পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলাশাসককে। পাশাপাশি পদস্থ আধিকারিকদেরও যে কোনও পরিস্থিতির সমাধানের জন্য যুদ্ধকালীন ত‍ৎপরতায় ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৬ সালে এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় পুরো প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নেওয়া হচ্ছে পরীক্ষা। আগামিকাল রবিবার (৭ সেপ্টেম্বর) নবম ও দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩,১৯,৯১৯। মোট পরীক্ষাকেন্দ্র ৬৩৬। পরের রবিবার, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশে নিয়োগের পরীক্ষা। তাতে পরীক্ষার্থীর সংখ্যা ২,৪৬,৫০০। মোট পরীক্ষাকেন্দ্র ৪৭৮। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের প্রায় সকলেই আবার আবেদন করেছেন।

নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে শীর্ষ আদালতের যে বিশেষ নজর থাকছে তা জানেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। তার পরে সরকারের বিরুদ্ধে থাকা বাজারি সংবাদমাধ্যম ও বিরোধী দলগুলির বড় একটা অংশ ওঁত পেতে রয়েছে। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলেই রে-রে করে রাজ্য সরকারের ভাবমূর্তি কলুষিত করার কাজে নেমে পড়বে। কিন্তু সুবিধাবাদী তথা বাংলা বিরোধী সংবাদমাধ্যম ও রাজনৈতিক দলগুলিকে সেই সুযোগ দিতে রাজি নয় রাজ্য প্রশাসন। এসএসসির পরীক্ষা নিয়ে শনিবার বিকেলে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে কমিশনের চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দফতরের আধিকারিকেরাও ছিলেন। সূত্রের খবর, বৈঠকে জেলা প্রশাসনকে বাড়তি দায়িত্ব নিয়ে পরীক্ষা পরিচালনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সেই সঙ্গে রাস্তায় থেকে প্রশাসনকে কড়া নজর রাখতে বলেছেন। পরীক্ষার্থী ও তাঁদের অবিভাবকদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়েও সতর্ক থাকতে বলেছেন। বেশি পরিমাণ সরকারি বাস যাতে চলে তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যসচিব। প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং