হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ডিলিমিটেশন নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। সঠিকভাবে ডিলিমিটেশন হয়নি, এই অভিযোগ তুলে সিপিএমের এক কর্মী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। গত ৬ নভেম্বর সেই মামলার শুনানিতে কলকাতা পুরসভার ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট ঘোষণা করা যাবে না। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, যাঁরা ভোটে হারবে, জমানাত বাজেয়াপ্ত হবে, তাঁরাই পুরভোট আটকাচ্ছে। এবার কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার।

আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলা দায়ের করেছে নবান্ন। শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ করেছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। অতীতে কলকাতা হাইকোর্ট বনাম তৃণমূল সরকারের দ্বন্দ্ব দেখেছিল রাজ্যের মানুষ। এবার পালাবদলের পর বিজেপি সরকার বনাম কলকাতা হাইকোর্টের দ্বন্দ্ব সামনে চলে এল। যদিও মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিয়ে বিরোধীদের কাঠগড়ায় তুলেছিলেন। তাঁর দাবি, ভোটে হারবে জেনেই মামলা করছে বিরোধীরা। কলকাতা পুরসভার ওয়ার্ডের ডিলিমিটেশনের পর সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাজ্য সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সিপিএম নেতা দীপু দাস। তাঁর বক্তব্য ছিল, ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি যাতে রাজনৈতিক সুবিধা পায়, সেই কারণেই এমন সিদ্ধান্ত। পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য সুপারিশ করার বৈধ ক্ষমতা নেই পুর-কমিশনারের। এমতাবস্থায় পুরভোট ঘোষণার আগে রাজ্যের জারি করা ওয়ার্ড বিন্যাসের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ চেয়েছিলেন ওই সিপিএম নেতা।

আরও পডুন: পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিপিএমের আবেদন মেনে ভোট ঘোষণা স্থগিত করতে চায়নি। সবপক্ষের জবাব শুনে চার সপ্তাহ পর মামলার দিন ধার্য করেন। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন ওই বাম নেতা। ডিভিশন বেঞ্চ থেকে মামলা সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দিলেও পুরভোটের বিজ্ঞপ্তি জারির উপর স্থগিতাদেশ দেওয়া হয়।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!