আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি : আদালত অবমাননা মামলায় এবার কলকাতা হাইকোর্টের কাছে  নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেই মামলায় হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানান রাজীব।

এদিন হলফনামা নেওয়ার সময়ে বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে মস্করার সুরেই জানান, ‘আদালতের সব নির্দেশ মেনেছি, কিছু ভুল হয়নি, যা হয়েছে তা অনিচ্ছাকৃত… আদালত অবমাননা হয়নি, এই সবই লিখেছেন তো।‘ উত্তরে কমিশনের আইনজীবী জানিয়েছেন, কোথায় ভুল হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে। জানা গিয়েছে, হলফনামায় রাজীব সিনহা জানিয়েছেন, অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে। সেজন্য তিনি আদালতের কাছে ক্ষমাপ্রার্থী। এরপরই এই হলফনামার পরিপ্রেক্ষিতে এই মামলায় যুক্ত অন্য পক্ষকে পাল্টা হলফনামা জমা দেওয়ার কথা জানায় কলকাতা হাইকোর্ট। পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় গত ১৩ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। এর আগে গত ডিসেম্বরে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করেছিল শুভেন্দু। শুভেন্দু অভিযোগ ছিল, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার সঠিকভাবে করেনি কমিশন। আদালতের নির্দেশ থাকার পরও কেন কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে মোতায়েন করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। আদালত অবমাননার অভিযোগ ওঠে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে।

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর