রাজ্য নির্বাচন কমিশনারকে ২৪ নভেম্বর হাইকোর্টে হাজিরার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয বাহিনী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি করলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ২৪ নভেম্বর সশরীরে আদালতে হাজিরা দিয়ে এ বিষয়ে জবাবদিহি দিতে হবে তাঁকে। হাইকোর্টের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশনার যথেষ্ট অস্বস্তিতে পড়লেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত পঞ্চায়েত নির্বাচনে অবাধ ও সুষ্ঠ ভোটের দাবিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি-কংগ্রেস। ওই দাবির প্রেক্ষিতে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে টালবাহানার অভিযোগ নিয়ে শুনানিতে একাধিকবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তিরস্কারও করেছিলেন বিচারপতিরা। কেন্দ্রের পক্ষ থেকে এ সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগও আনা হয়েছিল।

দীর্ঘ শুনানির পরে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, ‘শুনানির পর আদালতের মনে হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন নয়। ইচ্ছাকৃতভাবেই রাজ্য নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অমান্য করেছে। তাই রাজ্য নির্বাচন কমিশনারের  বিরুদ্ধে রুল জারি করা হচ্ছে। ২৪ নভেম্বর এই বিষয়ে নির্বাচন কমিশনার রাজীব  সিনহাকে আদালতে এসে উত্তর দিতে হবে।’ কলকাতা হাইকোর্টের নির্দেশের বিষয়ে  রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, “আইনি প্রক্রিয়া যা রয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। হাইকোর্টের নির্দেশ নিয়ে এর বাইরে কিছু বলব না”।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই