কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে স্বরাষ্ট্রসচিব, জেলাশাসকদের সঙ্গে বৈঠক রাজীবের

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটে জেলায় কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা-সহ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পাশাপাশি জেলাশাসকদের সঙ্গেও ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ-সহ বেশ কয়েকটি জেলায় বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে তা ঠিক করার দায়িত্বও জেলাশাসকদের কাঁধে ছাড়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০১৩ সালে রাজ্যে পঞ্চায়েত ভোটে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, এবারেও সেই সংখ্যক বাহিনী মোতায়েন করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠাতে হবে। হাইকোর্টের ওই নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেলেই অতিরিক্ত ৮০০ কোম্পানি আধা সেনা চেয়ে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অমিত শাহের মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়। ওই চিঠি পাঠানোর পরেই কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা-সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার।

পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত অশান্তির ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে। অশান্তির ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২১৩ জন। কয়েকটি বুথে গোলমাল ছাড়া বাকি রাজ্যে শান্তপূর্ণভাবেই মনোনয়ন প্রক্রিয়া মিটেছে বলে দাবি করেছে কমিশন।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক