বজ্রপাতে মৃতদের পরিবারের সদস্যকে চাকরি, সিদ্ধান্ত রাজ্যের

গত বছর বজ্রপাতে রাজ্যে যে ২৬ জন মারা গিয়েছিলেন, তাঁদের পরিবারের একজন করে সদস্যকে এবার চাকরি দেওয়ার সিদ্ধন্ত নিল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ও যুগান্তরকারী সিদ্ধান্ত। গত বছর বজ্রপাতে রাজ্যে যে ২৬ জন মারা গিয়েছিলেন, তাঁদের পরিবারের একজন করে সদস্যকে এবার চাকরি দেওয়ার সিদ্ধন্ত নিল রাজ্য সরকার(State Government)। সোমবার রাজ্য মন্ত্রীসভায় সেই প্রস্তাব পাশও হয়ে গিয়েছে। এদিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। একইসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানিয়েছেন, বনগাঁর পেট্রাপোল এলাকায় রাজ্য সরকার যে ট্রাক টার্মিনাল অধিগ্রহণ করেছে সেখানকার সব কর্মীকে পরিবহণ দফতরের ঠিকাকর্মীর আওতায় নিয়ে আসা হচ্ছে। সেই সঙ্গে এই ট্রাক টার্মিনাল হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যে সব ট্রাক যাবে সেগুলি যাতে একবারই ট্যাক্স দিয়ে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে।

গতবছর প্রাকৃতিক দুর্যোগে ২৬জন মানুষ মারা যান বজ্রপাতের ঘটনায়। এদের মধ্যে বেশিরভাগই গ্রামীণ এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক ও কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত। সেই ঘটনার জেরেই এবার মৃতদের পরিবারকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এই ঘটনার জেরে প্রশ্নও উঠছে। শুধু ওই ঘটনার জেরেই চাকরি প্রদান করা হচ্ছে নাকি এবার থেকে রাজ্যে বজ্রপাতে যারা মারা যাবেন তাঁদের পরিবারের একজন করে সদস্যকে চাকরি প্রদান করা হবে রাজ্যের তরফে? যদিও এই প্রশ্নের জবাব এখনও মেলেনি রাজ্য সরকারের তরফে। তবে নবান্নের(Nabanna) আধিকারিকদের অভিমত, গত বছর দুই দিনে এই ২৬জন মারা গিয়েছেন কালবৈশাখী ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতে এরা মারা যান। এই ঘটনাটি ব্যতিক্রমী ঘটনা। তাই রাজ্য সরকার এই পরিবারগুলির ভবিষ্যতের কথা ভেবেই একজন করে সদস্যকে চাকরি প্রদান করছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক