২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে এই কথা জানানো হয়েছে। শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে ততদিন কারো বেতন বন্ধ করা যাবে না।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যেহেতু এই মামলা বিচারাধীন ও যারা চাকরি হারিয়েছেন, তাঁরা যেহেতু এপ্রিল জুড়ে কাজ করেছেন, তাই তাঁদের বেতন দেওয়া হবে। শ্রম আইন অনুসারে কেউ কাজ করলে, তাঁকে তাঁর পরিশ্রমের টাকা দিতে হয়। সেই আইন অনুসারে চাকরিহারাদের এপ্রিলের মাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, গত সোমবার ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের কথা জানায়। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন, তাঁদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। বছরে ১২ শতাংশ সুদ সহ বেতনের টাকা ফেরত দিতে হবে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্চ করেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা দফতর ও স্কুল সার্ভিস কমিশন। বর্তমানে এই মামলা শীর্ষ আদালকরে কাছে বিচারাধীন।

 

বঙ্গোপসাগরে নিম্নচাপ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, শুক্রে কলকাতাসহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে