নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের আগে কলকাতার বুক থেকে ধরা পরল ৭ লক্ষ টাকার গাঁজা। বন্দর এলাকায় স্পেশাল টাস্ক ফোর্সের কলকাতা পুলিশের অফিসারদের হাতে এই বিপুল পরিমাণ টাকার গাঁজা ধরা পড়ে। আটক গাঁজার মূল্য ৭ লক্ষ ২৫ হাজার টাকা। নির্দিষ্ট খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের নর্থপথ থানায় এলাকার স্ট্যান্ড ব্যাংক রোডে পশ্চিম দিকে গঙ্গার তীরবর্তী চাঁপাতলা ঘাট এলাকা থেকে একটি স্কুটিকে আটক করে স্পেশাল টাস্ক ফোর্সের  অফিসাররা। ওই স্কুটিতে তল্লাশি চালাতেই মোট ১৪ কেজি ৬৬০ গ্রাম গাঁজার প্যাকেট উদ্ধার হয়। এই গাঁজা(Ganja) পাচার করার অপরাধে দুজন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের নাম পাপাই দাস ও গৌতম বেরা।

ধৃতদের বাড়ি নিমতা ও উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায়। জানা গেছে ধৃত পাপাই গাঁজা পাচারকারী। অপরদিকে গৌতম বেরা ওই গাঁজা পাচারকারীর কাছ থেকে নিতে এসেছিলেন। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানতে এসটিএফ তদন্ত করছে। সোমবার ধৃত দুজনকে তদন্তের স্বার্থে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশের এস টি এফ(STF)। পাচারকারীর সঙ্গে আনা স্কুটিটিও পুলিশ তদন্তের স্বার্থে আটক করেছে।

কতদিন থেকে ধৃতরা এই বেআইনিভাবে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু হয়েছে। নির্বাচনের আগে গোটা শহর জুড়ে বেআইনি মাদক ,অস্ত্র ও টাকা উদ্ধারের জন্য লাগাতার অভিযান চলছে। শহরের বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং (Naka Checking)শুরু হয়েছে। ইতিমধ্যেই উত্তর কলকাতার শোভাবাজার থেকে শুরু করে বড়বাজার ও দক্ষিণ কলকাতার একাধিক এলাকা থেকে বেআইনি টাকা পাচার করতে গিয়ে একাধিক জন ধরা পড়েছে। এবার শহরের বুক থেকে নির্বাচনের আগে ধরা পরল বিপুল পরিমাণ গাঁজা।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?