কলকাতা পুরনিগমের ৪৪টি ওয়ার্ডে বাড়ি বানাবার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হল

কলকাতা শহরের ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডে এবার থেকে বাড়ি তৈরি করতে গেলে Chief Valuer and Surveyor বিভাগ থেকে ছাড়পত্র নিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগমের(KMC) সংযোজিত এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করলেন পুর-কর্তৃপক্ষ। এখন থেকে কলকাতা পুরনিগমের Added Area’র ৪৪টি ওয়ার্ডে এই নিয়ম লাগু হচ্ছে। শহরের ওয়ার্ড নম্বর ১০১ থেকে ওয়ার্ড নম্বর ১৪৪ পর্যন্ত মোট ৪৪টি ওয়ার্ডে এই বিধিনিষেধ লাগু করা হচ্ছে। এই ৪৪টি ওয়ার্ডে এবার থেকে বাড়ি তৈরি করতে গেলে Chief Valuer and Surveyor বিভাগ থেকে ছাড়পত্র নিতে হবে। কলকাতা পুরনিগমের তরফে জারি করা এই নয়া নিয়মের জেরে বেহালা, টালিগঞ্জ, যাদবপুর, গার্ডেনরিচ, জোকা কিংবা ঠাকুরপুকুরের মতো সংযোজিত এলাকায় Building Plan অনুমোদনে মানুষজনের ভোগান্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর তাই এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরেও।    

আরও পড়ুন অধীর প্রাক্তন হতেই সংসদে দূরত্ব কমছে কংগ্রেস আর তৃণমূলের

কলকাতা শহরে যে কোনও বাড়ি বানাতে গেলে পুরনিগম থেকে Building Plan অনুমোদন করাতে হয়। একটা বাড়ি কতটা উঁচু হবে, তা অনেকটা নির্ভর করে রাস্তার আয়তনের ওপরে। রাস্তা যত চওড়া হয়, বিল্ডিংয়ের উচ্চতাও তত বাড়ে। এর জন্যে ব্রিটিশ আমলেই মূল কলকাতার অর্থাৎ ১ নম্বর ওয়ার্ড থেকে ১০০ নম্বর ওয়ার্ড পর্যন্ত Road Map তৈরি হয়েছিল। কলকাতা পুরনিগমের ওই আমলের Chief Valuer and Surveyor স্মার্ট সাহেবের তত্ত্বাবধানে সেই Road Map তৈরি হয়েছিল বলে এর নামই হয়ে গিয়েছে Smart Map। কোন রাস্তা কতটা চওড়া, তা এই Smart Map থেকেই বোঝা যায়। তার ওপরে ভিত্তি করেই মূল কলকাতায় বাড়ি তৈরির ছাড়পত্র দেয় কলকাতা পুরনিগমের Chief Valuer and Surveyor বিভাগ। তবে ঢাকুরিয়ার মতো কিছু এলাকায় আবার মৌজা ম্যাপ ব্যবহার করা হয়। কিন্তু কলকাতা পুরনিগমের সংযোজিত এলাকায় আজ পর্যন্ত কোনও Road Map তৈরি হয়নি।

আরও পড়ুন রবি সকালেই বঙ্গের উদ্বেগ বাড়িয়ে প্রায় লক্ষ কিউসেক জল ছাড়লো ডিভিসি

মূলত এলবিএস এবং বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুরনিগমের বিল্ডিং বিভাগ এতদিন সংযোজিত এলাকায় বাড়ির নকশা অনুমোদন করত। কিন্তু দিন কয়েক আগে পুর-কমিশনার বিজ্ঞপ্তি দিয়ে জানান, এখন থেকে গোটা শহরেই বাড়ি তৈরিতে Chief Valuer and Surveyor বিভাগের ছাড়পত্র নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পুরনিগমের এই সিদ্ধান্তে বিতর্ক কোথায়? পুরনিগমের একশ্রেনীর আধিকারিকের দাবি, সংযোজিত এলাকায় যেখানে কোনও Road Map-ই তৈরি হয়নি সেখানে Surveyor বিভাগ কী ভাবে রাস্তার মাপ ঠিক করে দেবে? প্রতিটি ক্ষেত্রে তাঁদের নতুন করে Inspection করতে হবে। তাতে অনেকটা সময় লাগবে। মানুষ আরও হয়রানির শিকার হবেন।

আরও পড়ুন তৃণমূলে ফিরতে পারে জেলাপর্যবেক্ষকের পদ, নজরে ২৬’র নির্বাচন

যদিও পুরকর্তাদের যুক্তি, বেনিয়ম রুখতেই এই সিদ্ধান্ত। সংযোজিত এলাকায় রাস্তার আয়তন বেশি করে দেখিয়ে অনেকে পুরনিগম থেকে Building Plan’র অনুমোদন নিচ্ছেন। তা নিয়ে পরে নানা সমস্যা হচ্ছে। যেখানে দমকলের গাড়ি ঢোকার মতো রাস্তা নেই সেখানেও তিনতলা-চারতলা বাড়ি হয়ে যাচ্ছে। পুরনিগমের নিকাশি ব্যবস্থার ওপরেও চাপ পড়ছে। সে-সব আটকাতেই সংযোজিত এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে Chief Valuer and Surveyor বিভাগের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল