প্রবল ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা, ভোটগণনার দিনেও দুর্যোগের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী কয়েকদিন রাজ্যজুড়ে জারি থাকবে ঝড়-বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শুক্রবার সকালে শহর কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশের মুখ ছিল ভার। রোদের দেখা নেই। এই ধরনের আবহাওয়া আগামী সপ্তাহেও জারি থাকবে বলে জানা গিয়েছে। আগামী সোমবার রাজ্যে ভোগগণনা। সেইদিন আবহাওয়া নিয়ে অনেকে চিন্তায় রয়েছেন। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার কিছু স্থানে ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় দফার ভোটের দিন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা দেওয়া হয়েছিল। সেইদিন সকাল থেকে মেঘলা ছিল আকাশ। রাত হতেই ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি। রাতে কলকাতা ও  উত্তর ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৬২ কিমি বেগে কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, জলপাইগুড়িসহ বিভিন্ন জেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই সব জায়গাতেই নেমেছিল তাপমাত্রা। প্রবল গরমের থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি। এটা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি কম। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২২ ডিগ্রির আশপাশে থাকবে বলে তাদের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আলাদা করে কমলা সতর্কতা জারি করা হয়নি। কিন্তু ভোটগণনার দিন কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির ‘কমলা’ ও ‘হলুদ’ সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, নদিয়া জেলাতে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্র ও শনিবারেও ঝড় বৃষ্টির প্রভাব থাকবে। তবে তার প্রভাব কিছুটা কমবে।

রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টি। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছে।  সোমবার ভোটের ফল প্রকাশের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ফের ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সর্তকতা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও লাগোয়া বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে এই ঝড় বৃষ্টি চলছে। 

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না নববধূর, তারপর……

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর