পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে ভোটের বাদ্যি বেজেছে। দ্বিতীয় দফা ভোটের আগে শেষলগ্নে জোরকদমে চলছে প্রচার। এই আবহে বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তৃণমূলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার সোশাল মিডিয়া পোস্টে অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া শুভেন্দু পুলিশ আবাসনে ঢুকে প্রচার সেরেছেন। যা নির্বাচনী বিধিভঙ্গ বলে মনে করছে তৃণমূল এবং এর পূর্ণাঙ্গ তদন্ত-সহ দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেল জয়প্রকাশের অভিযোগ, ‘অত্যন্ত উদ্বেগজনক ঘটনা সকলের নজরে আনা প্রয়োজন। শুভেন্দু অধিকারী বডিগার্ড লাইনস পুলিশ আবাসনে গিয়ে ভোটের প্রচার করেন, নির্বাচন কমিশনের কোনও অনুমতি ছাড়া। কলকাতা পুলিশের কাছে আমার প্রশ্ন যে তিনি কি আগে থেকে অনুমতি নিয়েছিলেন? পুলিশ কমপাউন্ডের ভিতরে কোন পূর্ববর্তী অনুমতি ছাড়া বাইরের লোকজন নিয়ে ঢুকে পড়া কি নির্বাচন বিধি লঙ্ঘন করে না? পরবর্তীকালে কোনওরকম সিকিউরিটি সমস্যা হলে তার দায় কি শুভেন্দু অধিকারী নেবেন?’

শুধু তাই নয়, জয়প্রকাশের আরও অভিযোগ, সেখানে উপস্থিত পুলিশ কর্মচারীরাও তাঁর সমর্থনে সক্রিয়ভাবে প্রচারে অংশগ্রহণ করেছেন, স্লোগানও দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কর্মরত পুলিশ বা কোনও সরকারি কর্মচারীর এভাবে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া সম্পূর্ণভাবে বেআইনি। জয়প্রকাশবাবু এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর মতে, গণতন্ত্র রক্ষায় প্রশাসনের নিরপেক্ষতা অত্যন্ত জরুরি।

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী