প্রস্রাব নিঃসরণের দুটি পথ, সফল অস্ত্রোপচার এসএসকেএমে

জন্মের পর থেকে হাওড়ার বাসিন্দা এক শিশুর দেহে দুই অঙ্গ দিয়ে নিঃসরণ হত প্রস্রাব। পুরুষাঙ্গর পাশাপাশি পায়ু দিয়ে বেরোতে প্রস্রাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতি বিরল রোগের সফল অস্ত্রোপচার করে আরও একবার দেশের নজর কাড়ল এসএসকেএম হাসপাতাল। জন্মের পর থেকে হাওড়ার বাসিন্দা এক শিশুর দেহে দুই অঙ্গ দিয়ে নিঃসরণ হত প্রস্রাব। শরীরে ছিল না মল ত্যাগের পথ। পুরুষাঙ্গ দিয়ে প্রস্রাব বেরোনোর পাশাপাশি পায়ু দিয়ে বেরোতে প্রস্রাব। সেই জটিল সমস্যার সফল অস্ত্রোপচার করলেন কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা।

জটিল সমস্যায় ভোগা ওই শিশু হাওড়ার বাসিন্দা।  চার বছর আগে জন্মের পর প্রীতম জটিল সমস্যায় আক্রান্ত তা বুঝতে পারেন তার বাবা মা। জন্মের দুদিনের মাথায় প্রীতমকে নিয়ে তার বাবা মা এসএসকেএম হাসপাতালে আসে। দুটি বিশেষ পরীক্ষা করার পর চিকিৎসকরা বুঝতে পারেন ওই শিশুর অঙ্গে একটা নয় রয়েছে দুটো মুত্রনালি। একটি সামনে, আরেকটি পায়ুতে। দেহের দুই জায়গা দিয়ে বেরোচ্ছে প্রস্রাব। ‘মিক্সচুরেটিং সিস্টো ইউরেথ্রোগ্রাম’ আর ‘সিস্টোস্কোপি’ করে চিকিৎসকরা ওই শিশুর দুটি প্রস্রাব নালির থাকার বিষয়ে নিশ্চিত হন।

চার বছর বয়সী প্রীতমের দেহে ধাপে ধাপে তিনবার অস্ত্রোপচার হয়েছে। তিন মাস আগে তার শরীরে শেষ অস্ত্রোপচার করা হয়েছে। এখন প্রীতমের শিশ্ন দিয়ে স্বাভাবিকভাবে প্রস্রাব নিঃসরণ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি মল নির্গমণের জন্য শরীরে পায়ু পথ তৈরী করে দিয়েছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। এসএসকেএম হাসপাতালের নিউনেটাল সার্জারি বিভাগে কোলোস্টমি করা হয় প্রীতমের।

চিকিৎসাশাস্ত্রে এমন ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসএসকেএম হাসপাতালের শিশু শল্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেশর ডা. সুজয় পাল বিষয়টি নিয়ে জানান, “চিকিৎসা পরিভাষায় এটা অ্যানো রেক্টাল ম্যালফরমেশন। তার সঙ্গে দু দুটো ইউরেথ্রা। একই সঙ্গে কারও শরীরে এমন দুটো ঘটনা অত্যন্ত বিরল। সারা পৃথিবীতে আজ পর্যন্ত দুশো জনেরও কম শরীরে এমন ত্রুটি একসঙ্গে দেখা গিয়েছে।”  সফল অস্ত্রোপচার করতে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ বোর্ড গঠন করেছিল। ডা. সুজয় পাল এবং ইউরোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেশর ডা. কৃষ্ণেন্দু মাইতির নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে অ্যানাস্থেশিয়া বিভাগের দায়িত্বে ছিলেন ডা. মোহন চন্দ্র মণ্ডল। এছাড়া টিমে ছিলেন ডা. ঋষভদেব পাত্র, ডা. অনীক রায়চৌধুরী, ডা. অরিন্দম ঘোষ, ডা. দেবজ্যোতি শাসমল, ডা. দেবযানী দাস, ডা. সাবির আহমেদ। অস্ত্রোপচার সফল হলেও শিশুটিকে আরও কিছুদিন নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক