ইডির তলবে হাজিরায় সময় চাইলেন সুজিত বসু, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি : পুরনিয়োগ দুর্নীতিতে তলব করা হয়েছিল দুই তৃণমূল নেতা সুজিত বসু ও রথীন ঘোষকে। কিন্তু হাজিরার জন্য ইডির কাছে সময় চাইলেন সুজিত বসু। ভোট প্রচারে ব্যস্ত থাকার কারণে সময় চেয়েছেন তিনি। এর আগে ২০২৪ সালের জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।

বিধানসভা নির্বাচনের মুখে ফের সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকেও তলব করেছিল ইডি। জমি সংক্রান্ত মামলায় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। আগেও হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। তারপরেই ডাক পেয়েছিলেন রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী  সুজিত বসু, রথীন ঘোষ। এখানেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ডেকে পাঠানো হচ্ছে বলে তৃণমূলের দাবি। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়েছেন সুজিত বসু। প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে সময় চেয়েছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুকে এবং ৮ এপ্রিল মধ্যমগ্রামের রথীন ঘোষকে ইডি তলব করেছিল।  দেবাশিস কুমার প্রচারের ফাঁকে হাজির হচ্ছেন ইডি দফতরে। প্রচার শেষ করে কবে সুজিত বসু হাজিরা দেন সেটাই দেখার। 

ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এর আগে একাধিকবার চার্জশিট জমা পড়েছে। সুজিত বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি অভিযানও চালিয়েছেন। পাশাপাশি সুজিত বসুর অফিস এবং তাঁর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালানো হয়েছে। নির্বাচনের মুখে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ডেকে পাঠানো হচ্ছে বলে তৃণমূলের দাবি। 

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?