‘দলের কথা বাইরে নয়,’ অর্জুনকে সতর্ক করলেন সুকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে দলের বিপর্যয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে বিতর্কিত মন্তব্য করায় রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহকে সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, ‘দলের কথা দলের মধ্যেই বলা উচিত। বাইরে যেন সেই কথা না বলা হয়।‘

হঠাৎ কেন অর্জুনকে সর্তক করলেন সুকান্ত মজুমদার? কারণ, বুধবার সায়েন্স সিটিতে লোকসভা ভোটের বিপর্য়য পর্যালোচনার বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপির কর্মসমিতি। ওই বৈঠকের আগে সংবাদমাধ্যমের সামনে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন বলেছিলেন, ‘বাংলায় ভোট করাতে গেলে সংগঠন দরকার। তার জন্য ময়দানে নামতে হবে। ঘরে বসে থেকে সিদ্ধান্ত নিলে কিছু হবে না।’ বলা বাহুল্য, অর্জুনের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় বাংলায় বিজেপির সংগঠনের কেমন অবস্থায় রয়েছে। প্রাক্তন সাংসদের ওই মন্তব্যে যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয় বঙ্গ বিজেপি নেতৃত্বকে। তাই পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন বিজেপির রাজ্য সভাপতি। বৃহস্পতিবার তিনি বলেন, ‘দলের কথা দলের মধ্যে বলাই উচিত। প্রয়োজন মনে হলে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যের কাছে গিয়ে জানান।‘

উল্লেখ্য, শুধু অর্জুন সিং নয় বিজেপির সংগঠন নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আর তাতেই চাপে পড়ে অর্জুন সিংকে সতর্ক করল সুকান্ত। কারণ, বিজেপির অন্দরে আশঙ্কা তৈরি হয়েছে প্রকাশ্য এমন বক্তব্যের জেরে দলের  ভাবমূর্তি নষ্ট করবে। প্রকাশ্যে কেউ কিছু স্পষ্টভাবে না বললেও কীভাবে এই অস্বস্তি কাটান যায়। তা নিয়ে চাপে রয়েছে গেরুয়া শিবির।

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯