Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার কলকাতায় না আসতে শাহকে অনুরোধ সুকান্তের

অমিত শাহ কলকাতায় ঠিক কবে আসছেন? ২৪ তারিখ রাতে নাকি ২৬ তারিখ সকালে? ছড়িয়েছে বিভ্রান্তি। আশঙ্কা সফর বাতিলও হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির(Bengal BJP) অন্দরে আশার আলো জাগিয়েছিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘লক্ষ কন্ঠে গীতাপাঠ’র আসর। আগামী ২৪ ডিসেম্বরের এই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। কিন্তু ওই অনুষ্ঠানে লক্ষ মানুষের উপস্থিতি তো দূরের কথা ৮০ হাজার লোকেরও সমাবেশ হবে না বলে জানিয়ে দেয় কেন্দ্রীয় এজেন্সি Intelligence Bureau বা IB। তারপরে পরেই প্রধানমন্ত্রীর ব্রিগেড সফর বাতিল করে দেওয়া হয়। তারপরেই সামনে আসে, প্রধানমন্ত্রীর পরিবর্তে সেদিন রাতেই কলকাতায়(Kolkata) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তিনি রবি রাতে কলকাতায় এসে ২৫ তারিখ কাটাবেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে। কিন্তু বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) দিল্লিতে সংসদ ভবনেই দেখা করেন শাহের সঙ্গে। সেই সময় তাঁকে তিনি অনুরোধ করেন ২৪ তারিখ না এসে তিনি যেন ২৬ তারিখ আসেন। দেখার বিষয় সেই অনুরোধ শান রাখেন নাকি প্রধানমন্ত্রীর মতো তাঁরও এই সফর বাতিলের খাতায় চলে যায়।

এদিন থেকে দিল্লিতে দু’দিনের রাষ্ট্রীয় পদাধিকারীদের বৈঠকে বসছে বিজেপি। তা চলবে কাল, শনিবার পর্যন্ত। বঙ্গ বিজেপির পক্ষ থেকে সুকান্তবাবু এবং সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর ওই বৈঠকে হাজির থাকার কথা রয়েছে। বিজেপির রাষ্ট্রীয় পদাধিকারীদের বৈঠকে অমিত শাহও থাকবেন কি না, তানিয়ে সংশয় রয়েছে। বিজেপি সূত্রের খবর, রাষ্ট্রীয় পদাধিকারীদের বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার আগেই বৃহস্পতিবার শাহের সঙ্গে দেখা করেন সুকান্ত। তাঁদের মধ্যে সাংগঠনিক বিষয়ে কিছু কথা হয়েছে বলেই জানা গিয়েছে।

সেই সাক্ষাতের পরে সুকান্ত নিজের সাংবাদিকদের জানান, ‘২৫ ডিসেম্বর ওঁর কলকাতা আসার কথা ছিল। কিন্তু ওইদিন অটল জয়ন্তী। আমরা সুশাসন দিবস পালন করি। তাই ওঁকে দিল্লিতে থাকার অনুরোধ জানিয়েছেন। ২৬ ডিসেম্বর উনি শহরে আসতে পারেন।’ যদিও এই সফরে শাহের কোনও জনসমাবেশ থাকছে না। পরিবর্তে তিনি বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গেই বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে। কিন্তু তিনি ঠিক কবে আসছেন, ২৪ তারিখ রাতে নাকি ২৬ তারিখ সকালে তা এখনও পরিষ্কার নয়। সেই সূত্রেই অনেকে মনে করছেন প্রধানমন্ত্রীর মতোই এই শাহি সফরও বাতিলের খাতায় চলে যেতা পারে।

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা আমিশার, কী হয়েছিল?

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ