অভিষেকের বাবার করা মামলায় সমন শুভেন্দুকে

অভিষেকের বাবার দায়ের করা মানহানির মামলার জেরে আলিপুর আদালত এবার সমন পাঠাল শুভেন্দুকে। তাঁকে আদালতে নির্দিষ্ট দিন ও সময়ে হাজিরা দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধ উঠেছিল চরমে। সেখান থেকে ১৮০ ডিগ্রি বেঁকে এখন দুই শিবিরেই সৌজন্যের আবহ। একে অপরের দিকে রাজনৈতিক ভাবে আক্রমণ চালিয়ে গেলেও সেই আক্রমণের ঝাঁঝ যে এখন অনেকটাই কমতির দিকে সেটা বেশ দেখতে পাচ্ছেন বাংলার মানুষ। সেই সৌজন্যের আবহেই চলে এল আদালতের সমন। এক পক্ষের দায়ের করা মামলার জেরেই সমন গিয়েছে অন্য পক্ষের কাছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের(Amit Banerjee) করা মানহানি মামলার জেরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) সমন পাঠাল আলিপুর আদালত(Alipore Court)। তাঁকে আগামী ১ ডিসেম্বর আদালতের ৯ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজিরা দিতে বলা হয়েছে। এই মর্মেই সমনের চিঠি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি(Contai) শহরে অধিকারীদের বাসভবন ‘শান্তিকুঞ্জ’-তে চলে গিয়েছে বলে জানা গিয়েছে। সেই সমন গ্রহণ করেছে অধিকারী পরিবার।

আরও পড়ুন মমতার বিদেশ সফরে আর বাধা দেবে না মোদি সরকার

সম্প্রতি একটি জনসভায় নাম না করে অভিষেকের বাবাকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু। বলেছিলেন, ‘দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক’। কিন্তু সেদিন শুভেন্দু কারও নাম নেননি। তবে অমিতবাবুর দাবি, ওই মন্তব্য তাঁকে উদ্দেশ করেই করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এর ফলে সাধারণ নাগরিক হিসাবে তাঁর সুনাম নষ্ট হয়েছে বলে আদালতে মামলা ঠোকেন তিনি। তবে তার আগে আইনজীবী মারফত ক্ষমা চাওয়ার দাবিতে শুভেন্দুর কাছে নোটিস পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেই নোটিসের পরিপ্রেক্ষিতে কোনও উত্তর দেননি শুভেন্দু। তার জেরেই আদালতে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিষেকের বাবা। সেই মামলায় আলিপুর আদালত শুভেন্দুকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ঘটনাচক্রে ওইদিনই যেমন শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোঁড়া দূরে অভিষেক একটি সভা করবেন তেমনি ওইদিনই তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন শিশির অধিকারীর ছেলে তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। অভিষেক সেই চায়ের আমন্ত্রণ রক্ষা করতে শান্তিকুঞ্জে আসেন কিনা তা দেখতে এখন গোটা বাংলা সেদিকে তাকিয়ে আছে। তার মধ্যেই এসেছে আদালতের সমন। তার জেরে শুভেন্দু আদালতে হাজিরা দেন কিনা, দিলেও নিজের স্বপক্ষে তিনি কী জবাব দেন সেই দিকেও তাকিয়ে থাকবেন সকলে।

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন