দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়োগ দুর্নীতির তদন্ত CBI-কে ২ মাসের মধ্যে শেষ করতে সুপ্রিম নির্দেশ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের(SSC) নিয়োগ পরীক্ষায় সহকারী শিক্ষকের নিয়োগে দুর্নীতির(Teachers Recruitment Scam) অভিযোগে অনেকগুলি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে(Supreme Court)। এর মধ্যে নিয়োগে অনিয়মের পাশাপাশি ওএমআর শিট প্রকাশ-সহ নানা বিষয়ে মামলা করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এই নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু CBI’র তদন্ত মাসের পর মাস ধরে যেমন চলে যাচ্ছে তেমনি সুপ্রিম কোর্টে বিচারের অপেক্ষায় থাকা নিয়োগ সংক্রান্ত মামলাগুলির শুনানিতে ক্রমাগত দেরি হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এই মামলা সংক্রান্ত শুনানি হয় শীর্ষ আদালতে। সেখানেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টে বিচারের অপেক্ষায় থাকা নিয়োগ সংক্রান্ত মামলাগুলি কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) ফেরানো হবে এবং সেখানে প্রধান বিচারপতির নেতৃত্বে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠিত হবে সেই মামলাগুলির শুনানির জন্য। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে, নিয়োগ দুর্নীতির যাবতীয় তদন্ত CBI-কে ২ মাসের মধ্যে শেষ করতে হবে।

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানিয়েছে, এসএসসি’র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে এইসব মামলা যাবে। তিনি সেই সব মামলার শুনানির জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করবেন। ওই বেঞ্চই মামলাগুলির শুনানি করবে। চাকরি থেকে বরখাস্ত, নতুন চাকরির সুপারিশ নিয়ে ডিভিশন বেঞ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কাদের চাকরি যাবে, কাদের চাকরি থাকবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে সেই শুনানি ডিভিশন বেঞ্চকে শেষ করতে হবে ৬ মাসের মধ্যে। একই সঙ্গে তাঁরা জানিয়ে দেন, এসএসসি মামলার তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে আগামী দু’মাসের মধ্যে তাঁদের যাবতীয় তদন্ত শেষ করতে হবে। এই একই নির্দেশ ED’র ক্ষেত্রেও প্রযোজ্য। তাঁদেরও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত আগামী ২ মাসের মধ্যে শেষ করতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ