চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য রাজ্যকে নির্দেশ দিল শীর্ষ আদালত। শুক্রবার ডিএ মামলার এই রায় জানায় সুপ্রিম কোর্ট।

ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালতের তরফ থেকে এদিন জানানো হয়, চার সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দিতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশে বড় ধাক্কার মুখে পড়েছে রাজ্য সরকার।

তবে এই ডিএ মামলার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি কোর্ট। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী অগস্ট মাসে।

শুক্রবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালতে রাজ্যের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “এখনই বকেয়ার ২৫ শতাংশ দিতে হলে রাজ্যকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করতে হবে। এই বিরাট আর্থিক বোঝায় রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী। কিন্তু আইনজীবীর আবেদনে সাড়া দেয়নি দেশের শীর্ষ আদালত।”

কেন্দ্রের কর্মীরা বার্ষিক যে হারে ডিএ পান, সেই হারেই রাজ্যের কর্মীদের ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন একাধিক কর্মীরা। এই মামলার ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট জানিয়ে ছিল, ডিএ হল সমস্ত সরকারি কর্মীদের অধিকার। তাই কেন্দ্রের হারের মতোই রাজ্যেও দিতে হবে। ফের রাজ্য সরকার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। প্রথম বার শীর্ষ আদালতে এই ডিএ মামলা ওঠে ২০২২ সালের নভেম্বর মাসে। তার পর থেকে নানা কারণে একাধিকবার পিছিয়ে যায় এই মামলার শুনানি। তার পর শীর্ষ আদালত ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী রায় দেয়।

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ