‘কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান’, সুপ্রিম বার্তা অভিষেককে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা জোড়া আর্জির মামলায় তাঁকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার বার্তা দিল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায়(Recruitment Scam Case) তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) করা জোড়া আর্জির মামলায় তাঁকে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার বার্তা দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। অভিষেক শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে দুটি আবেদন করেছিলেন। এক, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বদল। দুই, শুনানি পর্বের বিচারপতিরা কী পর্যবেক্ষণ করছেন, তার সংবাদমাধ্যমের রিপোর্টিং বন্ধ হোক। এদিন দুটি আর্জিই খারিজ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, দরকার পড়লে দুই ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারবেন অভিষেক। কিন্তু এখনই এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করবে না। সুপ্রিম কোর্টের বক্তব্য, ‘দরকার পড়লে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান। ডিভিশন বেঞ্চে আবেদন করুন।’

অভিষেকের আইনজীবী গোপালকৃষ্ণন আইয়ার এদিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সময়ে সওয়াল করেন যে, এক মহিলা বিচারপতি শুনানি পর্ব চলাকালীন এমন কিছু পর্যবেক্ষণ করছেন যা তাঁর মক্কেলের মানহানি করছে। ওই পর্যবেক্ষণের কিছু অংশের ভুল ব্যাখ্যা হচ্ছে সংবাদমাধ্যমে। এমনকী, ওই পর্যবেক্ষণের ভিডিও বিরোধীরা নিজেদের প্রচারে ব্যবহার করছে। ওই বিচারপতি বদলের আবেদন জানানো হয়েছে। মহিলা বিচারপতির নাম না জানালেও তিনি যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দিকেই ইঙ্গিত করেছেন তা অনেকেই মনে করছেন।

কারণ অভিষেকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই চলছে। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টর সিঙ্গল বেঞ্চের শুনানি পর্বের রিপোর্ট প্রকাশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক, এই আবেদনও সুপ্রিম কোর্টে এদিন জানান অভিষেকের আইনজীবী। কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিল, প্রয়োজন হলে কলকাতা হাইকোর্টর ডিভিশন বেঞ্চে নিজের আপত্তি জানাতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এই নির্দেশ দিয়েছেন।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ