শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশার জন্য বিগত তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থাকে ‘দূষিত’ করা হয়েছে। স্কুলের সিলেবাসেও তোষণের রাজনীতির প্রভাব পড়েছে বলে দাবি তাঁর।

বৃহস্পতিবার গোলপার্কের রামকৃষ্ণ মিশনে আরএসএসের শাখা সংগঠন বিবেকানন্দ বিদ্যা ভারতী বিকাশ পরিষদের বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই শিক্ষাব্যবস্থা নিয়ে সরব হন তিনি। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এমন কিছু বিষয় সিলেবাসে জায়গা পেয়েছে, যা শিশুদের মনে বিভাজন তৈরি করেছে। অন্যদিকে, দেশের ইতিহাস ও জাতীয়তাবোধের সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যথাযথ গুরুত্ব পাননি বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুর থেকে টাটাকে সরানোর প্রসঙ্গ সিলেবাসে থাকলেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদানের কথা ছিল না। পার্থ চট্টোপাধ্যায়ের জেলে যাওয়ার উল্লেখ থাকলেও ক্ষুদিরাম বসু বা মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের নাম খুঁজতে পাতা ওলটাতে হত।

এদিন ভাষার ব্যবহার নিয়েও তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, ‘আকাশ’-এর জায়গায় ‘আসমান’, ‘মা’-এর জায়গায় ‘আম্মা’ ব্যবহারের মতো পরিবর্তনের মাধ্যমে ভাষারও বিকৃতি ঘটানো হয়েছে। পাশাপাশি এনসিসিকে ব্যান করার সিদ্ধান্তকেও ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে আক্রমণ করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, শুধু পুঁথিগত বিদ্যা নয়, চরিত্র গঠন, স্বনির্ভরতা, দেশপ্রেম ও মূল্যবোধ তৈরি করে যে শিক্ষা, সেটিই প্রকৃত শিক্ষা। তাঁর দাবি, সময়মতো মানুষ পরিবর্তন এনেছে এবং এবার বাংলার শিক্ষা ব্যবস্থায় সংস্কার প্রয়োজন।

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল