‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভার অধিবেশনে এদিন রাজনৈতিক সংঘাত পৌঁছাল চরমে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতীতের দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে রাজনৈতিক ভবিষ্যৎ, কোনও বিষয়েই রাখঢাক করেননি তিনি। এমনকি বন্ধ হয়ে যাওয়া মামলাগুলি ফের খোলার ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী। তাঁর এই আক্রমণাত্মক বক্তব্যকে ঘিরে বিধানসভার অন্দরে তুমুল হইচই শুরু হয়।

এদিন বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি বলেছেন, বেঁচে আছি দেখে নেব। বেঁচে থাকতে থাকতেই আপনি প্রাক্তন হয়েছেন। বেঁচে থাকতে থাকতেই আপনি যে প্রতিষ্ঠিত চোর, সেটাও প্রমাণ করব। সবকিছু নিজের চোখেই দেখে যাবেন।’ এরপর মমতার রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী ছিলেন এবং জাতীয় স্তরের নেতাদের আশীর্বাদও পেয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি প্রশাসন এবং নির্বাচনী কৌশলবিদদের ওপর নির্ভর করেই রাজনীতি চালিয়েছেন। শুভেন্দুর কথায়, ‘এখন সেই দুই ভরসার একটিও আর আপনার পাশে নেই। তাই রাজনৈতিকভাবে আপনার ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু আইন ভাঙলে আইনের ঊর্ধ্বে কেউ নন।’ বক্তব্যের শেষেও কটাক্ষের সুর বজায় রাখেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

নির্বাচন কমিশন, দলীয় প্রতীক এবং সামাজিক মাধ্যম ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এরপর কোনও কর্মসূচির অনুমতি দেওয়ার আগে পুলিশকে বহুবার ভাবতে হবে। জোড়াফুল চিহ্ন থাকবে কি না, তা নির্বাচন কমিশনই ঠিক করবে। আপনি বরং চপ খেতে খেতে ফেসবুক করুন, আর আমরা আমাদের কাজ চালিয়ে যাব।’ শুভেন্দু অধিকারীর এই ধারালো বক্তব্য ঘিরে বিধানসভার ভিতরে-বাইরে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে। বিরোধী শিবির তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে, অন্যদিকে সমর্থকরা এটিকে সরকারের কঠোর অবস্থানের বার্তা বলেই মনে করছেন।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস