শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সমাজমাধ্যমে পরিচয় বদল করলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে শপথ নিয়েই নিজের নামের সঙ্গে জুড়েছেন ‘মুখ্যমন্ত্রী’ পরিচয়। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে বদল আসে তাঁর। এই আবহে সোশ্যাল মিডিয়া বায়ো পরিবর্তন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লিখলেন না ‘প্রাক্তন’। শুধু উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর কার্যকালের মেয়াদ। 

স্বাধীনতার পরে বাংলায় প্রথম সরকার গঠন করছে বিজেপি। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শুভেন্দুকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি৷ শুভেন্দু অধিকারী এবার একইসঙ্গে দুটি হেভিওয়েট কেন্দ্র, নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন। মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। তাঁরা কে কোন দফতর সামলাবেন, এখনও ঘোষণা করা হয়নি।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে টানাপোড়েন চলছিল। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসনে বিজেপি জয়লাভ করলেও, তৃণমূল নেত্রী ভোট লুটের অভিযোগ তুলে ইস্তফা দিতে অস্বীকার করেছিলেন। সাংবিধানিক বিধি অনুযায়ী ৭ মে পর্যন্ত তাঁর সরকারের মেয়াদ ছিল। সেই রাতে পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যপাল আরএন রবি। কিন্তু সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিচয় পরিবর্তন করেননি। এদিন সকাল পর্যন্ত সেখানে নিজেকে ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী’ বলে পরিচিত করছেন তিনি। তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ বা এক্স হ্যান্ডল খুললেই সেই পরিচয় দেখা যাচ্ছিল। কিন্তু বেলা গড়াতেই তা বদলে গেল।

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!