‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নথি যাচাইয়ের কাজ চলছে। তাই বহু উপভোক্তার অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি। কিন্তু তার মানে এমন নয় যে তাঁরা সকলে এই প্রকল্প থেকে বাদ পড়বেন। যোগ্য প্রাপকদের দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা এই কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু বহু উপভোক্তা টাকা না পেয়ে কখনও পুরসভা, কখনও পঞ্চায়েত অফিসে গিয়ে ঝামেলা করছেন। এই সুযোগে ঘোলাজলে মাছ ধরার রাজনীতি করছে রাজ্যের বিরোধী দলগুলি। কিন্তু প্রকৃত ভারতীয় ও যোগ্যরা এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পাবেন। কেউ বাদ যাবে না, আজ, রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী।

আরও পডুন: মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

এদিন বিজেপির কর্মী-বিধায়ক-পঞ্চায়েতস্তরের নেতাদের নিয়ে মেচেদায় বৈঠক করেন শুভেন্দু। সেখানে তিনি বলেছেন, ‘অন্নপূর্ণা যোজনায় সবাই পাবে আর্থিক সাহায্য। গেল গেল রব তোলার কিছু নেই। সময় দিতে হবে। একটু সময় লাগবে। কিন্তু সময় মতো প্রকৃত প্রাপকরা পাবেন টাকা।’ রাজ্যে পালাবদলের পর নিজের জেলায় প্রথমবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন দলের বিধায়ক, নেতা, কর্মী ও ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যরা। বাংলায় বিজেপি ক্ষমতাতে আসার পর একাধিক জায়গায় পঞ্চায়েত ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অনেক জায়গায় জেলা পরিষদে কোনও কাজ হচ্ছে না। পূর্ব মেদিনীপুরেও তেমনা ঘটনা ঘটেছে। এইসময়ে কীভাবে মানুষকে পরিষেবা দেবে পঞ্চায়েত-জেলাপরিষদগুলি, তা নিয়ে আলোচনা করেছেন শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের সেই বিষয়ে কিছু বার্তাও দিয়েছেন তিনি।

সেই বৈঠকেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেছেন, ‘আগামী কয়েকটি প্রজন্ম ধরে বিজেপি সরকার থাকবে। সেটা রাজ্যে হোক কিংবা দেশে। বিজেপি ক্ষমতায় আসার পর কেউ জেলে বা কেউ জামিন বাইরে আছে। আবার কেউ লুকিয়েও রয়েছে। বিরোধীরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আগামী যে কোনও নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট বিজেপিতে পড়বে।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান