আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: ৯০ বছর বয়সে প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দ। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামী অমেয়ানন্দের মৃত্যুর খবর মঠের তরফেই প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত বেলুড় মঠে প্রয়াত মহারাজকে শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর ভক্ত ও অনুগামীরা। সোমবার রাত ৯টা নাগাদ বেলুড়েই তাঁর শেষকৃত্য শুরু হবে। মহারাজের মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপণ করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী এবং রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকার প্রাক্তন অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দজি মহারাজের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। স্বামী অমেয়ানন্দজি রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি ২০১১ সালে রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকার অধ্যক্ষ পদের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর কর্ম ও শিক্ষা মঠ ও মিশনের অনুগামীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে আধ্যাত্মিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল।’

শুধুই রামকৃষ্ণ মঠ ও মিশনের দায়িত্ব নয়, জীবিতকালে স্বামী অমেয়ানন্দ মহারাজ দায়িত্ব সামলেছেন জয়রামবাটি মাতৃমন্দির এবং ঢাকায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হিসাবে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রামকৃষ্ণ মঠ ও মিশনে।

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ