দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোনও হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড না নিলে ফোন করুন এই টোল ফ্রি নম্বরে

নিজস্ব প্রতিনিধি: উত্তরকন্যা থেকে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণের জন্য কড়া নির্দেশ দেন বেসরকারি হাসপাতাল গুলিকে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রত্যেক জেলা শাসককে এই বিষয়ে নজর দিতে বলেন। কিন্তু এখনও কিছু জায়গায় নেওয়া হচ্ছে না স্বাস্থ্য সাথী কার্ড। সেই বিষয় নজরে এসেছে স্বাস্থ্য কমিশনের। তাই এবার আরও একধাপ এগিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল কমিশন। এবার থেকে যে কোনও হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যাখ্যান করলেই সরাসরি টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে। এছাড়াও এই সংক্রান্ত বিষয়ে একটি হোয়াটসঅ্যাপ নম্বর খোলা হয়েছে। গত বুধবার রাজ্য ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারপার্সন অসীমকুমার বন্দোপাধ্যায় এই কথাই জানিয়েছেন।

গত বুধবার সুন্দরবনের এক ব্যক্তির চিকিৎসা নিয়ে পিয়ারলেশ হাসপাতালের দুর্ব্যবহারের অভিযোগের তদন্ত করতে গিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শঙ্কর শি নামের ব্যক্তির যাবতীয় অস্ত্রোপচারের খরচ ওই বেসরকারি হাসাপাতালকেই বহন করতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে। তখনই অসীম বাবু জানান, নতুন টোল ফ্রি নম্বরের মাধ্যমে অভিযোগ জানালেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কমিশনের তরফে। এছাড়াও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে সকলের সুবিধার্থেই। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার পর টনক নড়েনি কিছু হাসপাতাল কর্তৃপক্ষের। তাদের দাবি, স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসা করালে লাভ হয় না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সরকারি আনুকূল্যে স্বাস্থ্য সাথীর মতো স্বাস্থ্যবিমা প্রকল্প যুগান্তকারী ঘটনা। হাসপাতাল গুলি ব্যবসা না করে সুচিকিৎসা দেওয়ার কথা ভাবলে কোনও সমস্যা হয় না।

স্বাস্থ্য কমিশনের ঘোষণা করা টোল ফ্রি নম্বর- ১৮০০৩৪৫৫৩৮৪। হোয়াটসঅ্যাপ নম্বর- ৯০৭৩৩১৩২১১, ৯৫১৩১০৮৩৮১, ৯৮৩০১৬৪২৮৬।

Published by:

Share Link:

More Releted News:

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

বিপুল শতাংশ ভোটদান পরিবর্তনের হাওয়া, মোদি–শাহের দাবি খারিজ করলেন ডেরেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ