কাটা পা কাণ্ডে NRS-এ রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক আগে ট্রেন দুর্ঘটনায় যুবকের ক্ষতিগ্রস্ত দুটো পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিয়েছিলেন চিকিৎসকরা।  ঘটনাটি ঘটেছিল এনআরএস হাসপাতালে। এবার এই  ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসলো রাজ্যের স্বাস্থ্য ভবন। কেন এমন করলেন  চিকিৎসকরা তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। রিপোর্ট পাওয়ার পর সেক্ষেত্রে পদক্ষেপ করতে পারে স্বাস্থ্য ভবন। 

প্রসঙ্গত, রোগীর কোনও অঙ্গ বাদ গেলে সেক্ষেত্রে কী করনীয় তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। তা সত্ত্বেও নার্সের এমন কাণ্ডে ফের হাসপাতালে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।  জানা গিয়েছে, ওই যুবকের নাম মহম্মদ রাজ। তিনি ট্যাংরার বাসিন্দা। গত সোমবার তিনি ট্যাংরা থেকে লক্ষীকান্তপুর যাচ্ছিলেন ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর ২টি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হাঁটুর নিচে থেকে দুটি পা কেটে বাদ দেন। 

পরিবারের  অভিযোগ  হাসপাতালে  কর্তব্যরত নার্স রাজের কাটা দুটো পা ধরিয়ে দিয়ে বাড়ি যেতে বলেন। নার্সের এমন কাণ্ডে তাজ্জব হয়ে যান পরিবারের সদস্যরা। বর্তমানে রাজের পা দুটি মর্গে রাখা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য ভবনের তরফে নোটিশ পাঠানো হয়েছে  এনআরএস হাসপাতালে। তবে সরকারি হাসপাতালে এই ঘটনা প্রথম নয় এরআগে বহুবারই সরকারি হাসপাতালের এই চিত্র প্রকাশ্যে এসেছে।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির