তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পেটের দায়ে জীবিকার সন্ধানে একই পরিবারের ৬ জন বিহার থেকে কলকাতায় এসেছিলেন। তারাতলার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ ভাইয়ের। দুর্ঘটনার দিনই মৃত্যু হয় ঘি কুমারের। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তাঁর ভাই মন্নু কুমার। এবার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হল আরও এক ভাই শিরচাঁদ কুমারের দেহ। এই নিয়ে তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। এখনও উদ্ধারকাজ চলছে।

বুধবার দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ তারাতলায় নির্মীয়মাণ একটি বাণিজ্যিক ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনী। শুরু হয় জোরকদমে উদ্ধার অভিযান। দুর্ঘটনার দিনই বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা ঘি কুমারের মৃত্যু হয়। পরে জানা যায়, একই পরিবারের মোট ৬ সদস্য কাজের খোঁজে কলকাতায় এসেছিলেন। তাঁদের মধ্যে একাধিক সদস্য ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা তৈরি হয়। উদ্ধারকারীরা একে একে পরিবারের আরও তিন সদস্যকে বের করে আনেন। তবে মন্নু কুমার ও শিরচাঁদ কুমারের কোনও খোঁজ মিলছিল না। বুধবার গভীর রাতে দীর্ঘ চেষ্টার পর মন্নুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর থেকেই শিরচাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। 

আরও পড়ুনঃ শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

অবশেষে ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। দেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে মুখ দেখে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তাঁর মোবাইল ফোনের সাহায্যেই পরিচয় নিশ্চিত করা হয় বলে সূত্রের খবর। ময়নাতদন্তের পর শিরচাঁদের দেহ পরিবারের হাতে তুলে দিয়ে বিহারে পাঠানো হবে। 

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি